নদী ও জলের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
178 words | 1 min to read
Total View
653
Last Updated
06-Nov-2021 | 06:38 AM
Today View
0
নদী ও জলের মধ্যে একটি সংলাপ তৈরি করো।


জল : আচ্ছা বন্ধু, তুমি যে আমাকে বহন করে নিয়ে যাও, আমার গন্তব্যে পৌছতে তোমার কষ্ট হয় না?

নদী : কষ্ট হবে কেন? তুমিই তো আমার সৌন্দর্যের উৎস, তুমিই তো আমার জীবন।

জল : কীভাবে?

নদী : তোমাকে বয়ে নিয়ে যাওয়ার জন্যই আমার সৃষ্টি। তুমি বয়ে যাও বলেই আমার এত রূপ, এত নাম। তুমি আছ বলেই কত মানুষ, পশু, পাখি আমাকে ঘিরে বসতি গড়ে, রাত-দিন কোলাহলে ভরিয়ে রাখে আমাকে।

জল : আর আমি তোমার জীবন কীভাবে হলাম?

নদী : কেন, তুমি জানো না, তুমি শুকিয়ে গেলে মানুষ আমাকে বলবে মরা নদী!

জল : কিন্তু মানুষ যে আমার অপব্যবহার করছে প্রতিদিন। আমাকে দূষিত করছে নানাভাবে। এই দূষিত আমাকে বয়ে নিয়ে যেতে তোমার কষ্ট হয় না?

নদী : হ্যা, অনেক কষ্ট হয় আমার। কারণ তুমি দূষিত মানেই তো আমি দূষিত। আর মানুষ তোমাকে দূষিত করে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে।

জল : কিন্তু এভাবে চললে তো তুমি আমি দ,’জনই নিঃশেষ হয়ে যাব।

নদী : হ্যা, হয়তো হব। তবে নিশ্চয়ই একদিন মানুষ তাদের ভুল বুঝতে পারবে এবং তারা আমাদের সঠিক ব্যবহার করতে শিখবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)