চাকরি প্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
183 words | 2 mins to read
Total View
1.1K
Last Updated
27-Oct-2021 | 11:46 AM
Today View
0
চাকরি প্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে সংলাপ রচনা করো।

আদনান : আসতে পারি স্যার?

নিয়োগকর্তা : হ্যা আসুন, বসুন । আপনার নাম কী? আপনার পরিচয় দিন?

আদনান (চাকরি প্রার্থী) : আমি আদনান শাহরিয়ার। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করেছি।

নিয়োগকর্তা : কোন বিষয়ে পড়েছেন?

আদনান : সরকার ও রাজনীতি বিষয়ে পড়েছি স্যার।

নিয়োগকর্তা : আপনি এর আগে কোথাও চাকরি করেছেন? কোনো অভিজ্ঞতা আছে কি?

আদনান : জ্বি না স্যার, আমি কোথাও চাকরি করিনি। তবে আমি ট্রেনিং নিয়েছি এবং শিক্ষানবিশ হিসেবে কিছুদিন কাজ করেছি।

নিয়োগকর্তা : খুবই ভালো, তা কোন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন? সেখান থেকে কী কী বিষয় শিখেছেন?

আদনান : ‘অফিস ব্যবস্থাপনা ও কর্পোরেট কালচার’ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। সেখান থেকে আমি শিখেছি একটি অফিস কীভাবে পরিচালিত হয় এবং কর্পোরেট অফিসে কী কী বিষয়ে লক্ষ রেখে কাজ করতে হয়।

নিয়োগকর্তা : আপনি আমাদের এখানে এক্সিকিউটিভ পদে আবেদন করেছেন। নিয়োগ পেলে কিভাবে কাজ করবেন?

আদনান : আমাকে এ পদে নিয়োগ দিলে আমি আমার যোগ্যতা, সততা ও আন্তরিকতা দিয়ে অর্পিত দায়িত্ব পালনের সর্বাত্মক চেষ্টা করবো।

নিয়োগকর্তা : আপনি এখন আসতে পারেন। আমরা আপনাকে পরে মোবাইল ফোনে অথবা চিঠিতে জানিয়ে দেবো।

আদনান : ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)