বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
304 words | 2 mins to read
Total View
39.9K
Last Updated
06-May-2025 | 04:12 PM
Today View
0
বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।


কালাম : কেমন আছিস দোসত্‌? তোর হাতে ওটা কী বই?

জালাল : ভালো। তুই? এটা কবি আল মাহমুদের শ্রেষ্ঠ কবিতা।

কালাম : হ্যাঁ, ভালো। এক কবি বলেছেন ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই।’

জালাল : কবি ঠিক কথাই বলেছেন। পড়ে পড়েই মানুষ জ্ঞানের আলোয় আলোকিত হয়।

কালাম : আসলেই বই না পড়লে মানুষের দৃষ্টি খোলে না, মনের চোখ ফোটে না।

জালাল : মনের চোখ না ফুটলে, মনের দরোজা না খুললে তো সবই অন্ধকার।

কালাম : বই পড়েই মানুষ তার হৃদয়কে আলোকিত করতে পারে। দূর করতে পারে সব সংকীর্ণতা।

জালাল : সংকীর্ণতামুক্ত আলোকিত মানুষই প্রশংসিত হয় পৃথিবীর বুকে।

কালাম : মানুষের সম্মান ও মর্যাদা বাড়ে জ্ঞানচর্চার মধ্য দিয়ে।

জালাল : সর্বোপরি মানুষ খুঁজে পায় মুক্তির পথ, কল্যাণের পথ।

কালাম : দেশপ্রেম, মানবপ্রেম এবং স্রষ্টার প্রতি ভালোবাসা জন্মে বই পড়ার মধ্য দিয়ে জানতে জানতে।

জালাল : বই পড়েই আমরা জানতে পারি আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পর্কে। যা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়।

কালাম : শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও অনেক বিষয়ে আমাদের পড়া উচিত।

জালাল : জানার জন্য বিষয় বৈচিত্র্যের অভাব নেই। আমি আমার প্রয়োজনকে সামনে রেখে নিজেকে সমৃদ্ধ করতে পারি বই পড়ার মাধ্যমে।

কালাম : সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, ধর্ম ও নৈতিকতা সব বিষয়েই বই রয়েছে।

জালাল : তবে বই পড়ার ব্যাপারে সবাইকে আগ্রহী করে তোলার জন্য কিছু কার্যকর পদক্ষেপ থাকা উচিত বলে আমি মনে করি।

কালাম : হ্যাঁ, এক্ষেত্রে সরকার এবং বেসরকারি সামাজিক সংগঠন গণসচেনতামূলক কর্মসূচি গ্রহণ করতে পারে।

জালাল : মিডিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কামাল : আসলে আমাদের সবাইকেই সচেতন হতে হবে বই পড়ার ক্ষেতে।

জালাল : আমরা সবাই সচেতন হলে একদিন যেমন বই পড়ে আনন্দ পাব তেমনই জাতি হিসেবে আমরা হতে পারব মর্যাদাবান আলোকিত মানুষ। চল, সবাইকে উদ্বুদ্ধ করার জন্য কাজে নেমে পড়ি।


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা