সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা তৈরিতে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
299 words | 2 mins to read
Total View
35.6K
Last Updated
25-Mar-2023 | 02:08 PM
Today View
1
সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা তৈরিতে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।


রাকিব : কেমন আছিস বন্ধু? অনেক দিন তোর কোনো খোঁজখবর পাচ্ছি না।

রাজিব : আর ভালো থাকা! সড়ক দুর্ঘটনায় আহত মামাকে নিয়ে খুবই ঝামেলায় ছিলাম।

রাকিব : কীভাবে দুর্ঘটনা ঘটল? কই কিছুই তো জানি না।

রাজিব : কেন পত্র-পত্রিকায় এবং মিডিয়া তো ফলাও করে প্রচার করছে ঢাকা-মাওয়া রুটের দুর্ঘটনার কথা।

রাকিব : তা তো প্রতিদিনই দেখি। দেশে প্রতিদিন গড়ে তিনজন করে বছরে এক হাজারের বেশি লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়। পঙ্গু হয়ে বছরে ৫ থেকে ১০ হাজার মানুষ।

রাজিব : সেদিন দেখলাম সড়ক দুর্ঘটনার এক মর্মান্তিক দৃশ্য।

রাকিব : কিন্তু এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো ধরনের সচেতনতা বোধ আছে বলে মনে হয় না।

রাজিব : কেন? ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন তো তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

রাকিব : তা যাচ্ছে কিন্তু সড়ক দুর্ঘটনার মূল কারণ ড্রাইভারদের বেপরোয়া গাড়ি চালানো তো থামছে না।

রাজিব : এমনকি ত্রুটিপূর্ণ যানবাহন এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া যেখান-সেখান থেকে যাত্রী তোলাও বন্ধ হচ্ছে না।

রাকিব : দক্ষতাহীন অপ্রাপ্ত বয়স্কদের লাইসেন্স প্রদান ও ট্রাফিক আইন অমান্য করা তো চলছেই।

রাজিব : এজন্য স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকসহ সবাইকেই সচেতন হতে হবে।

রাজিব : এক্ষেত্রে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং মিডিয়া সড়ক দুর্ঘটনা বিষয়ক সচেতনতামূলক কর্মকাণ্ড, বিজ্ঞাপন, ডকুমেন্টারি ফিল্ম ইত্যাদি তৈরি করে প্রচারাভিযান চালাতে পারে।

রাকিব : তবে প্রশাসনকে আরও কঠোর হতে হবে, যাতে সবাই ট্রাফিক আইন মেনে চলতে বাধ্য হয়।

রাজিব : প্রশাসন এবং জনগণের মিলিত শক্তিই সড়ক দুর্ঘটনা রোধে সফল হতে পারে বলে আমি মনে করি।

রাকিব : এ জন্য আমাদের সবাইকেই এগিয়ে আসা উচিত।

রাজিব : হ্যাঁ, যদি আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করে তুলতে পারি, তবে সড়ক দুর্ঘটনা নির্মূল করা সম্ভব হতে পারে।

রাকিব : আমাদের সবার সম্মিলিত প্রয়াসেই সড়ক দুর্ঘটনা বিষয়ে জনমনে সচেতনতা সৃষ্টি হবে এবং আমরা মুক্তি পাব মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবল থেকে।

রাজিব : ভালো থাকিস। এখন আমাকে আবার হাসপাতালে যেতে হবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 27-Feb-2024 | 03:01:54 PM

সড়ক হত্যা কে দুর্ঘটনা বলছেন কেন ? আর হত্যা নিয়ে তামাশা বা কৌতুক করছেন? নিজে সড়ক হত্যাকাণ্ডের শিকার হলে ?? আর এই পরিসংখ্যান কৈ পেলেন বছরে ১০০০ লোক সড়কে মারা যায় - (অজ্ঞতা) !!!!! ধিক

"প্রথমবারের মতো সড়কে দুর্ঘটনা ও হতাহতের বার্ষিক পরিসংখ্যান প্রকাশ করেছে সরকার। সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, ২০২৩ সালে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২৪ জন। বেসরকারি সংগঠনগুলোর তুলনায় সরকারি পরিসংখ্যানে হতাহতের সংখ্যা কম, তবে পুলিশের প্রতিবেদনের চেয়ে বেশি। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার (হু) হিসাবে বাংলাদেশে বছরে ৩১ হাজার মানুষের মৃত্যু হয় দুর্ঘটনায়"
সমকাল : প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা