শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীর সংলাপ

History 📡 Page Views
Published
07-Nov-2022 | 07:18 PM
Total View
23.7K
Last Updated
07-Nov-2022 | 07:18 PM
Today View
0
শিশু ও নারীর প্রতি সহিংসতা বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীর সংলাপ রচনা কর।

অদিতি : স্যার, সামাজিকভাবে আমরা ক্রমশ হীনমম্মন্যতার পরিচয় দিচ্ছি।

রাজীব স্যার : সেটা কী রকম?

অদিতি : আমরা কেমন দিন দিন নৈতিকতা হারিয়ে সভ্য থেকে ক্রমশ অসভ্য হয়ে যাচ্ছি। পত্র-পত্রিকায়, টেলিভিশনে দেখেন না স্যার, প্রতিদিনই শিশু-হত্যা, অপহরণ, নারী নির্যাতনের ভয়াবহ ঘটনার খবর?

রাজীব স্যার : তা তো দেখিই। সাধারণ মানুষ যেন গুটি কয়েক অমানুষের হাতে জিম্মি হয়ে পড়েছে।

অদিতি : স্যার, এসব দেখে আমার প্রচণ্ড ভয় হয়, কবে কখন কার যে কী হয়। সবসময় কেমন একটা উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়।

রাজীব স্যার : সবাই ভয়ে পিছিয়ে গেলে সমাজ পরিবর্তন করবে কে? ঐ যে গুটি কয়েক অমানুষ। যাদেরকে শতকরা হিসেবে এক ভাগও ধরা যাবে না। অথচ তারাই সমাজকে অস্থির করে তুলছে।

অদিতি : তাহলে আমরা কী করতে পারি, স্যার?

রাজীব স্যার : এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এদের অমানবিক আচরণ ও জঘন্য কাজকে প্রতিহত করতে হবে। তুমি একজন অদিতি সাহস করে সামনে দাঁড়াও। দেখবে তোমার পেছনে হাজারো অদিতি এসে দাঁড়িয়েছে। তখন ঐসব অপরাধী তোমাদের বয়ে পালাতে থাকবে।

অদিতি : স্যার, ইদানিং নারী ও শিশুর প্রতি সহিংসতা আগের তুলনায় অনেকগুণ বেড়ে গেছে। এর কারণ কী?

রাজীব স্যার : এক শ্রেণির হীন প্রকৃতির মানুষের লোভ ও হিংস্রতা। এদের অপতৎপরতার কারণেই নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়ে গেছে।

অদিতি : তাদের এরকম বেপরোয়া হয়ে ওঠার কারণ কী স্যার? আগে তো এমন ছিল না।

রাজীব স্যার : তুমি ঠিকই বলেছ। আগে এমন ছিল না। এখন কেন হচ্ছে? এমন হচ্ছে মানুষের নৈতিক অবক্ষয়ের কারণে। প্রকৃত শিক্ষার অভাবে।

অদিতি : স্যার, আমারও তাই মনে হয়। এ থেকে উত্তরণের উপায় কী স্যার?

রাজীব স্যার : নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে। মানবিববোধের শিক্ষা দিতে হবে। আইনের শাসন ও শাস্তি বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অদিতি : আমার মনে হয় কী স্যর, অপরাধীকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তাহলে এ অপরাধ অনেক কমে আসবে।

রাজীব স্যার : তোমার ধারণা একদম ঠিক। সমাজের সবাইকে এ বিষয়ে সচেতন ও সতর্ক হতে হবে। সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান, আইন প্রশাসন এবং সর্বস্তরের সাধারণ মানুষকে ‘শিশু ও নারীর প্রতি সহিংসতা’ বন্ধের জন্য ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

অদিতি : আমি আপনার কথা শুনে অনুপ্রাণিত হলাম স্যার। আমি বাসার কাছে এসে পড়েছি। বিদায় নেব। আসি স্যার। আদাব।

রাজীব স্যার : শোনো, আগামীকাল আমাদের কলেজে এ বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে, এসো।

অদিতি : আসব, স্যার।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (2)

SABBIR AHMED 12-Jan-2026 | 12:11:17 PM

good

Guest 29-May-2023 | 04:52:41 PM

Well

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৩ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৫ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৮ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১০ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার