সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর ছাত্র-শিক্ষকের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
227 words | 2 mins to read
Total View
6.8K
Last Updated
11-Nov-2021 | 10:43 AM
Today View
0
সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর ছাত্র-শিক্ষকের মধ্যে একটি সংলাপ রচনা করো।


আকাশ : স্যার, সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে রক্ষা করা যায়?

মি. বিজয় : সবাই স্ব স্ব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার সঙ্গে সঙ্গে যদি অন্য ধর্মের প্রতিও সমান শ্রদ্ধাশীল হয় তবেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা যায় ।

আকাশ : আমরা সবাই তো এরকমই করি।

মি. বিজয় : পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষই এরকম করি; কিছু মানুষ আছে যারা এটি মানতে চায় না।

আকাশ : স্যার, তারাই কি সাম্প্রদায়িক?

মি. বিজয় : তুমি ঠিকই ধরেছ, তারা আসলে সাম্প্রদায়িক।

আকাশ : তারা আসলে কী চায় স্যার?

মি. বিজয় : তারা আসলে নিজের ধর্মটাকেই সবচেয়ে বড় মনে করে এবং এ চিন্তাটিকেই অন্যের ওপর চাপিয়ে দেয়।

আকাশ : আর এটার প্রতিবাদ করলেই সংঘাত শুরু হয়।

মি. বিজয় : ঠিক তাই, তবে সাম্প্রদায়িকতার আরো কিছু সূক্ষ্ম বিষয় আছে। সেগুলো খুব সহজেই বুঝে ওঠা যায় না। তার জন্যে একটু পড়াশোনা করতে হবে। তুমি কি সৈয়দ ওয়ালীউল্লাহ্-র ‘একটি তুলসী গাছের কাহিনি’ গল্পটি পড়েছ।

আকাশ : পড়েছি স্যার।

মি. বিজয় : ওখানে তুলসী গাছকে ঘিরে একটা সাম্প্রদায়িক চিন্তা দানা বেঁধে ওঠে।

আকাশ : স্যার, আমি বোধ হয় এখন একটু একটু ধরতে পারছি।

মি. বিজয় : আরো বুঝতে পারবে, তবে তার জন্য কিছু পড়াশোনা করতে হবে।

আকাশ : স্যার আপনি তাহলে আমাকে একটু গাইডলাইন, মানে কী ধরনের বই পড়ব বলে দিন।

মি. বিজয় : ঠিক আছে, তুমি কাল একবার এসো।

আকাশ : আচ্ছা স্যার, তাহলে কাল আমি আসব।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা