মহাজন ও গফুর মিয়ার মাঝে সংলাপ
| Article Stats | 💤 Page Views |
|---|---|
|
Reading Effort 135 words | 1 min to read |
Total View 237 |
|
Last Updated 06-Nov-2021 | 06:44 AM |
Today View 0 |
মহাজন ও গফুর মিয়ার মাঝে সংলাপ তৈরি করো।
মহাজন : কি গফুর মিয়া, এবার তো খুব খরা, অভাব চলতাছে।
টাকা-পয়সা লাগবনি তোমার?
গফুর : না মিয়া ভাই, লাগব না।
মহাজন : মনে হয় দিনে দিনে বড়লোক হইয়া যাইতাছ? সবাই আমার কাছে
ঋণ নেওয়ার লাইগা তদবির করে আর তোমার কী অইল?
গফুর : না ভাই, এমন কথা কইয়া আমারে লজ্জা দিয়েন না। আসলে আমি
চিন্তা করছি এইবার থাইকা আর ঋণের মধ্যেই যামু না।
মহাজন : ক্যান, তুমি কি গুপ্তধন পাইছ?
গফুর : কী যে বলেন! আমি ঠিক করছি কষ্ট কইরাই এই সময়টা পার করুম।
ঋণ নিলে পরে সুদ দিতেই শেষ হইয়া যায়। আর একটা বছর কষ্ট করলে পরে আর আমার
সমস্যা হইবো না।
মহাজন : বাহ! অনেক কিছু শিখছ দেখতাছি।
গফুর : জি! মিয়া ভাই, আমার জন্য দোয়া কইরেন। বুদ্ধি কইরা চলতে
না পারলে আইজ-কাইল টেকা মুশকিল।
Leave a Comment (Text or Voice)
Comments (0)