স্বাধীনতা দিবস নিয়ে স্কুলের শিক্ষক ও কয়েকজন ছাত্রের মধ্যে সংলাপ
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 174 words | 1 min to read |
Total View 3.7K |
|
Last Updated 25-Mar-2023 | 06:51 AM |
Today View 0 |
স্বাধীনতা দিবস পালন করা নিয়ে স্কুলের শিক্ষক ও কয়েকজন ছাত্রের মধ্যে একটি
সংলাপ তৈরি করো।
শিক্ষক : প্রতিবছরের মতো এ বছরও আমাদের কলেজে ২৬শে মার্চ উপলক্ষে
সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আগামীকাল থেকে অনুষ্ঠানের মহড়া চলবে। তোমাদের সবার
অংশগ্রহণ করা চাই।
কামাল : স্যার, নাটক হবে না?
শিক্ষক : অবশ্যই হবে। তোমাদের সাইদুল স্যার ‘আবার ৭১’ নামে একটা
নাটিকা লিখেছেন। উনিই নির্দেশনা দেবেন।
জামাল : স্যার, সবাই কি নাটক করতে পারবে?
শিক্ষক : অবশ্যই। তোমাদের মধ্য থেকে বাছাই করে তারপর চরিত্র
অনুযায়ী তোমাদেরকে নাটকের মহড়ায় নেওয়া হবে।
অপু : স্যার আমি কিন্তু নাচ আর দেশাত্মবোধক গান করব।
নুরু : আমি পল্লিগীতি আর ভাওয়াইয়া গান করব। পারলে নাটকের দলেও
থাকতে চাই।
শিক্ষক : অবশ্যই তোমরা তোমাদের পছন্দমতো বিভাগে অংশগ্রহণ করবে। আচ্ছা,
তোমাদের মধ্যে কেউ কি ৭ই মার্চের ভাষণ জানো?
জামাল : আমি জানি স্যার।
শিক্ষক : বলো তো শুনি।
জামাল : এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
শিক্ষক : ঠিক আছে, তবে আরো আছে। আমার কাছ থেকে ক্লাসের পর লিখে
নিয়ে যেও। আগামীকাল মহড়া শুরুর আগে সবাইকে পড়ে শোনাতে হবে। আজ তাহলে
ক্লাস শেষ।
সবাই : ধন্যবাদ স্যার।
Leave a Comment (Text or Voice)
Comments (0)