ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে দুই বন্ধুর সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
170 words | 1 min to read
Total View
6.1K
Last Updated
13-Dec-2025 | 02:16 PM
Today View
0
ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে দুই বন্ধুর সংলাপ রচনা করো।


মুহিত : রানা, ভূমিকম্পের কবলে কখনো পড়েছিলি?

রানা : হ্যা, পড়েছি।

মুহিত : তখন কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল?

রানা : আমি একটি ভবনের আট তলায় ছিলাম। দেখলাম, মানুষগুলো হুড়মুড় করে নামছে। কে কার আগে নামবে এ নিয়ে এক প্রতিযোগিতা  শুরু হয়ে গেল।

মুহিত : কিন্তু এভাবে নামাতো ঠিক নয়। এতে বিপদের সম্ভাবনা বেশি থাকে।

রানা : ঠিকই বলেছিস। এভাবে নামতে গিয়ে অনেকেই সেদিন মারাত্মক আহত হয়েছিল।

মুহিত : আচ্ছা রানা, ভূমিকম্পের সময় আসলে কী করা উচিত?

রানা : ভূমিকম্প হলে কখনো হুড়মুড় করে নামতে নেই। ধীরে সুস্থে নামা উচিত। বৃদ্ধ, শিশু ও নারীদের সহায়তা করা উচিত। নিচে নামতে না পারলে খাট বা টেবিলের নিচে কিংবা ঘরের পিলার সংলগ্নস্থানে বসে পড়া উচিত।

মুহিত : পাশে বড় কোনো মাঠে জড়ো হলে ভালো হয়।

রানা : হ্যা খোলা মাঠে জড়ো হলে কোনো ভবন হেলে পড়লে প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা