জনজীবনে বিজ্ঞানের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
189 words | 2 mins to read
Total View
15.5K
Last Updated
27-Oct-2021 | 03:00 PM
Today View
0
জনজীবনে বিজ্ঞানের প্রভাব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর ।


পিয়াস : পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। পৃথিবীটা যেন হাতের মুঠোয় চলে এসেছে। বুঝলে রবিন?

রবিন : বুঝলাম না। কীভাবে সম্ভব? পৃথিবী হাতের মুঠোয় চলে আসা বলতে কী বুঝাতে চাও?

পিয়াস : কেন, তুমি কী দেখতে পাচ্ছ না, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসহ প্রতিটি ক্ষেত্রে যে উত্তরোত্তর উন্নতি হচ্ছে এবং সহজ হচ্ছে তা কীসের কারণে?

রবিন : এটাতো সহজ কথা। বিজ্ঞান এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

পিয়াস : আমি সেটাই বোঝাতে চেয়েছি। বিজ্ঞান আমাদের চলার পথ সহজ করে দিয়েছে। মুহূর্তেই পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য আরেক প্রান্তের খবর সরবরাহ করছে, অত্যাধুনিক যন্ত্রপাতির ফলে জটিল ও কঠিন রোগ নির্ণয় সম্ভব হচ্ছে।

রবিন : বিজ্ঞানের উৎকর্ষ গোটা বিশ্বটাকেই পাল্টে দিয়েছে। বিশেষ করে কম্পিউটার ও ইন্টারনেটের আবির্ভাব বিজ্ঞানের উৎকর্ষের ফসল একটি ছোট্ট ডিভাইসের মধ্যে মনে হয় জগৎটাকে আবদ্ধ করে ফেলেছে।

পিয়াস : রবিন তুমি সম্ভবত মোবাইল ফোনের প্রতি ইঙ্গিত করছ।

রবিন : হ্যা, মোবাইল ফোনের কথাই বলছি। ছোট একটি মোবাইলে কী নেই, সবই আছে।

পিয়াসা : এজন্যেই তোমাকে বলেছিলাম পৃথিবীটা হাতের মুঠোয় চলে এসেছে বিজ্ঞানের কল্যাণে।

রবিন : দেখবে ভবিষ্যতে এটি আরো উন্নত ও সহজ হবে।

পিয়াস : আমারও তাই মনে হয় রবিন।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 07-Nov-2022 | 02:17:16 PM

ভালো