বাবাকে টেলিভিশন কিনতে রাজি করাতে বাবা ও ছেলের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
151 words | 1 min to read
Total View
436
Last Updated
06-Nov-2021 | 06:10 AM
Today View
0
বাবাকে টেলিভিশন কিনতে রাজি করাতে বাবা ও ছেলের মধ্যে সংলাপ তৈরি করো।


ছেলে : বাবা, আমাদের একটা টেলিভিশন দরকার, সবার বাড়িতেই আছে। আমাদের কেন থাকবে না?

বাবা : আমরাও কিনব। তোমার কলেজটা শেষ হোক তারপর।

ছেলে : কেন? কলেজে থাকতে কেউ কি টেলিভিশন দেখে না? আমি কিছু জানি না। তুমি টেলিভিশন কিনবে বলো ।

বাবা : টেলিভিশন কিনলে সারাক্ষণ ওটা নিয়েই পড়ে থাকবে। পড়ালেখা শিকেয় উঠবে।

ছেলে : না বাবা। আমি মাঝে মাঝে দেখব। আরিফদের বাড়িতে গিয়ে টেলিভিশন দেখতে ভালো লাগে না। ওরা অনেক বিরক্ত হয়। তা ছাড়া আমি তো সারাক্ষণ টেলিভিশন নিয়ে পড়ে থাকব না।

বাবা : তা ঠিক। তবে বেশি বেশি টিভি দেখায় পড়ালেখার ক্ষতি হবে।

ছেলে : না বাবা! এখন অনেক শিক্ষামূলক অনুষ্ঠান টিভিতে দেখায়। আমি ওগুলো দেখব।

বাবা : ঠিক আছে, তোমার প্রথম বর্ষের পরীক্ষাটা শেষ হোক। তারপর আমরা টিভি কিনব। তোমার মাকে এখন কিছু বলো না।

ছেলে : ঠিক আছে বাবা, আমরা মাকে অবাক করে দেব।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

shifat100 07-Nov-2022 | 03:38:39 PM

sob babarai ma ke voy pai 🤣

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা