বাসার সমস্যা নিয়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
209 words | 2 mins to read
Total View
610
Last Updated
30-Oct-2021 | 08:01 AM
Today View
0
বাসার সমস্যা নিয়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে সংলাপ রচনা করো।


বাড়িওয়ালা : এভাবে ভাড়া দিতে দেরি করলে বাসায় থাকতে পারবেন না। বাসায় আরো অনেক ভাড়াটিয়া তো থাকে। সবাই নিয়ম মেনে চলে।

ভাড়াটিয়া : আমি কোনো অনিয়ম করিনি। আপনাকে আগেই বলেছি মাসের দশ তারিখে আপনাকে ভাড়া দেব।

বাড়িওয়ালা : সবাই তো সাত তারিখের মধ্যে ভাড়া দেয়।

ভাড়াটিয়া : সবার মতো আমার অফিস না। আমি প্রতি মাসের ৯ তারিখের পর বেতন পাই।

বাড়িওয়ালা : ঠিক আছে। কিন্তু আপনার ফ্ল্যাটে সব সময় লোক আসে। ফ্ল্যাটের ভেতর শব্দ হয়। আপনার জন্য আমাকে রাত ১১টার পর দরজা খুলে দিতে হয়।

ভাড়াটিয়া : আমার কাছে প্রয়োজনীয় লোক আসে। আর বাসায় লোক আসতেই পারে। এটা কোন কথা? আর বাসায় ছোট বাচ্চা খেলাধুলা করে। শব্দ হতেই পারে। ও হ্যা, বাসায় ওঠার সময়ই তো আপনাকে বলেছি আমার অফিস ছুটি হয় রাত ১০টায়। আসতে দেরি হয়।

বাড়িওয়ালা : এভাবে রাত ১১টার পর বাসার দরজা খোলা রাখা যাবে না। না হলে আপনাদের অন্য ব্যবস্থা করতে হবে।

ভাড়াটিয়া : ঠিক আছে, আমরা অন্য বাসা দেখি।

বাড়িওয়ালা : কিন্তু দুই মাসের আগে বাসা ছাড়তে পারবেন না। আপনার সাথে আগেই কথা বলা ছিল।

ভাড়াটিয়া : আমি কোনো চুক্তি করিনি আপনার সাথে আমরা সামনের মাসে বাসা ছাড়ব।

বাড়িওয়ালা : দেখব কেমন করে ছাড়েন। কোনো মালপত্র বের হতে দেব না।

ভাড়াটিয়া : সময় হলে দেখা যাবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা