প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধির ওপর সহপাঠীদের সাথে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
189 words | 2 mins to read
Total View
2.3K
Last Updated
12-Nov-2021 | 08:18 AM
Today View
0
প্রযুক্তি ব্যবহারে তরুণ সমাজের সচেতনতা বৃদ্ধির ওপর সহপাঠীদের সাথে সংলাপ রচনা করো।


তমাল : নতুন মোবাইল। দে তো একটু দেখি।

তৃষা : নে, দ্যাখ, মামা কিনে দিয়েছে।

লিটু : তমাল, আমাকেও একটু দেখতে দে।

তমাল : আনড্রয়েডের আপডেট ভার্সন মনে হচ্ছে?

লিটু : একেবারে লেটেস্ট?

তৃষা : মামা তো তাই বললেন।

তমাল : তোর মামা তো প্রযুক্তির ভালোই খোঁজ রাখেন। তা রাখেন, তবে মামা আমাকে সতর্ক হয়ে অ্যাপসগুলো ব্যবহার করতে বলেছে

লিটু : কেন? অ্যাপস-এ আবার কী সমস্যা?

তমাল : নকল বা ফেক অ্যাপসে এখন ওয়েবসাইডে ভর্তি হয়ে গেছে ।

লিটু : কিন্তু বুঝব কীভাবে কোনটা নকল অ্যাপস?

তৃষা : বিষয়টা আমারও জানা দরকার।

তমাল : পত্রিকার প্রযুক্তি পাতায় প্রতিদিনই এ জাতীয় খবর থাকে।

তৃষা : পড়ে শেখাটা কঠিন।

লিটু : তুই কীভাবে শিখলি তমাল?

তমাল : কিছুটা পড়ে; কিছুটা দেখে।

লিটু : মোবাইল ব্যবহারের আগে তো তাহলে অ্যাপস ব্যবহার শেখা দরকার।

তমাল : অবশ্যই দরকার। কারণ মোবাইল ছাড়া এখন চলে না। নকল অ্যাপসের কারণে মোবাইলে বড় সমস্যা হতে পারে।

লিটু : তমাল, তাহলে তৃষার মোবাইল দিয়ে তুই একটু শেখা আমাদের ।

তৃষা : তমাল, তুই মাঝখানে বস, তাহলে দুজনই দেখতে পাব।

তমাল : ঠিক আছে, এই যে দ্যাখ।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)