গ্রাম ও শহর জীবনের সুবিধা ও অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
190 words | 2 mins to read
Total View
15.1K
Last Updated
27-Oct-2021 | 11:38 AM
Today View
2
গ্রাম ও শহর জীবনের সুবিধা ও অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো।

মিঠু : শাহিন আচ্ছা শাহিন, তোমার কোথায় থাকতে বেশি ভালো লাগে, গ্রামে নাকি শহরে?

শাহিন : শহর আমার বেশি পছন্দ। এখানে সব আছে।

মিঠু : আমার কিন্তু গ্রাম বেশ পছন্দ। সেখানে যেসব সুযোগ সুবিধা রয়েছে তা শহরে নেই ।

শাহিন : যেমন?

মিঠু : গ্রামে আছে সবুজ গাছপালা, পর্যাপ্ত বিশুদ্ধ আলো বাতাস, টাটকা ফলমূল-শাকসবজি, মাছ মাংস ইত্যাদি। তাছাড়া গ্রামের মানুষগুলো খুবই আন্তরিক ও পারস্পরিক সহযোগী ।

শাহিন : মিঠু, এটা ঠিক গ্রামে এসব আছে। কিন্তু শহরে যেসব সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা গ্রামে নেই। এই ধরো লেখাপড়ার কথাই বলি। শহরে উন্নত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় রয়েছে। ভালো শিক্ষক রয়েছে। প্রচুর রাস্তাঘাট ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক চিকিৎসা সেবা পেতে সাবইকে শহরে আসতে হয়। তাছাড়া শিল্প-কারখানা, ব্যবসা বাণিজ্যের জন্য শহর যতটা সুবিধাজনক গ্রাম তেমন নয়।

মিঠু : তুমি শুধু সুযোগ সুবিধার কথাই চিন্তা করছ কিন্তু সমস্যার তো শেষ নেই।

শাহিন : হ্যা, শহরের যানজট সমস্যা, বায়ু, পানি, শব্দ দূষণ আমাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্থ করছে।

মিঠু : শুধু কী তাই, প্রতিদিন বাসা থেকে বের হয়ে ভাবি সুস্থমতো ফিরতে পারব কিনা। চারিদিকে ছিনতাইকারী, পকেটমার, মাস্তানে পূর্ণ।

শাহিন : এক্ষেত্রে তোমার সাথে আমি একমত। কিন্তু শহর ছাড়া যে আমাদের উপায় নেই।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা