মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নানু ও নাতির মধ্যে একটি সংলাপ

History 📡 Page Views
Published
08-Oct-2021 | 02:33 AM
Total View
4.6K
Last Updated
06-Nov-2021 | 05:59 AM
Today View
0
মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নানু ও নাতির মধ্যে একটি সংলাপ তৈরি করো।


নানু : শোন তখন আমার চৌদ্দ বছর বয়স। যুদ্ধ কী বুঝি না। রাতের বেলা বাবা এসে আমাদের তিন ভাইকে বললেন, ভোররাতে আমরা আত্রাই যাব।

নোমান : আত্রাই কেন নানু?

নানু : আত্রাই আমাদের একটা গোপন ক্যাম্প ছিল। ওখানে যুদ্ধের সময় আমাদেরকে অস্ত্র চালানো শেখানো হতো। সেখানে আমাদের তিন ভাইকে রেখে বাবা চলে যান৷

নোমান : নানু, আমি যুদ্ধ দেখিনি। বইয়ে পড়ে জেনেছি সেই বিভীষিকার কথা। তোমরা কোথায় যুদ্ধ করেছ?

নানু : আত্রাই নদীর পাড় ঘেঁষে আমাদের অভিযান চলত। ওখানে নদীর ওপারে আর্মিদের ক্যাম্প ছিল। সেদিন ওরা সাঁজোয়া বহর নিয়ে বিছানইল গ্রাম আক্রমণ করতে যায়।

নোমান : তারপর?

নানু : আমাদের ১৩ জনের দল। আমরা রাস্তার ব্রিজের পাশে অবস্থান নিই। মিলিটারির গাড়ি ব্রিজে উঠতেই আমরা বোমা মারি। ব্রিজ ভেঙে ওরা পানিতে পড়ে যায়।

নোমান : সবাই কী মারা গিয়েছিল?

নানু : না, দুইজন সাঁতার কেটে ধারে আসে। আমরা সবাই তাদের ধরে গ্রামে নিয়ে আসি। তারপর বেঁধে রেখে ওদের অপারেশনের খবর নিই।

নোমান : ওদের ছেড়ে দিয়েছিল?

নানু : না। একদিন শুনি আটকানো ঘরের মধ্যে ওরা আত্মহত্যা করেছে।

নোমান : নানু, তোমার যুদ্ধের পুরো গল্প তুমি আবার বলবে আমি রেকর্ড করে নেব। তারপর আমার বন্ধুদের শোনাব।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
আর মাত্র ২ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৪ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৭ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ৯ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১১ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৪ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৬ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৮ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২১ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২২ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৩ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৪ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৫ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৮ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩১ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার