নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
436 words | 3 mins to read
Total View
22.3K
Last Updated
13-Dec-2025 | 02:22 PM
Today View
0
নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ তৈরি করো।


সীমা : বাবা শুনেছ, মা বলল আমাকে নাকি আর কলেজে যেতে হবে না।

বাবা : কেন রে মা?

সীমা : প্রথমত, আমাদের অভাবের সংসার। পড়ার খরচ জোগাতে কষ্ট হবে। দ্বিতীয়ত, একটা মেয়ের যতটুকু পড়াশোনা জানা দরকার, আমার নাকি তা হয়ে গেছে।

বাবা : তোর মা বললেই তো আর হবে না। অর্থের অভাবে তোর পড়ালেখা আমি বন্ধ করব না।

সীমা : কষ্ট হবে না?

বাবা : না রে মা, আমার যত কষ্টই হোক, আমি তোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করব। কোনো জাতিকে শিক্ষিত করে তুলতে হলে, নারীকে আগে শিক্ষিত করা উচিত।

সীমা : তোমার সাথে আমি একমত বাবা। প্রত্যেক মানুষই তার জীবনের প্রথম শিক্ষাটা পায় মায়ের কাছ থেকে।

বাবা : সে জন্যেইতো বললাম, মা শিক্ষিত হলে জাতিও শিক্ষিত হবে। সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, এমনকি পৃথিবীর জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলে নারী শিক্ষা।

সীমা : কিন্তু আমাদের দেশের অবস্থা তো বেহাল। স্কুলের গণ্ডি পেরোবার আগেই অনেক মেয়ের বিয়ে হয়ে যায়। পড়ালেখার বদলে ওদের ঘর সংসার করতে হয়।

বাবা : আমাদের পিছিয়ে পড়ার মূল কারণগুলোর মধ্যে এটিও একটি। তবে এখন কিন্তু মানুষ সচেতন হচ্ছে। সরকারও নারী শিক্ষার প্রতি জোর দিচ্ছে।

সীমা : শুধু সরকার জোর দিলেই তো হবে না বাবা। সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে বাবা-মাকে।

বাবা : হ্যা রে মা, এখন বাবা-মায়েরাও সচেতন হচ্ছে। তারাও বুঝতে পারছে, তাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হলে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। তুই কলেজে যা মা। আমি কাল-পরশুর মধ্যে তোর সমস্ত বেতন পরিশোধ করে দেব।

সীমা : ধন্যবাদ বাবা। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা