শিক্ষাসফরে যাওয়া নিয়ে ভাইবোনের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
178 words | 1 min to read
Total View
1K
Last Updated
06-Nov-2021 | 06:18 AM
Today View
0
শিক্ষাসফরে যাওয়া নিয়ে ভাইবোনের মধ্যে সংলাপ রচনা করো।


বোন : ভাইয়া, স্কুলের সবাই শিক্ষা সফরে যাবে। আমারও যাওয়ার খুব ইচ্ছে। স্কুলের এ বছরই আমাদের শেষ। তুই আব্বুকে একটু বুঝিয়ে বল না।

ভাই : আমি কেন বলব, তুই যাবি তুই বলবি। আমি বলতে পারব না।

বোন : আমি বললে নানা কথা বলে আমাকে যেতে দেবে না। তুই বুঝিয়ে বললে আব্বু বুঝবে। আমি তোর মতো আব্বুকে বুঝিয়ে বলতে পারি না।

ভাই : আমাকে যে তাহলে পারিশ্রমিক দিতে হবে।

বোন : কী চাই তোর?

ভাই : তোর গল্পের বইগুলো আমাকে পড়তে দিতে হবে।

বোন : ঠিক আছে, তবে বাবাকে আমি কিছু বলতে পারব না। সব তোকেই বলতে হবে।

ভাই : বলব। শোন, আমরা আজকে অনেক রাত পর্যন্ত পড়ব। তারপর বাবা যখন আমাদের ঘুমানোর কথা বলবেন তখন তোর টেস্ট পরীক্ষার রেজাল্ট বাবাকে জানাব।

বোন : বাবা আমার রেজাল্ট শুনে যখন আনন্দের হাসি হাসবেন, তখনই শিক্ষাসফরে যাওয়ার কথাটা বলব।

ভাই : সাথে আরো বলবি কোন কোন স্যার সঙ্গে যাবেন।

বোন : বলব, কিন্তু যদি ভুলে যাই।

ভাই : ভুলবি না। এবার চল, গিয়ে পড়তে বসি।

বোন : তুই যা, আমি মাকে বলে আসি।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা