পরমতসহিষ্ণুতার গুরুত্ব প্রসঙ্গে শিক্ষক ও ছাত্রের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
164 words | 1 min to read
Total View
926
Last Updated
30-Oct-2021 | 06:11 AM
Today View
0
পরমতসহিষ্ণুতার গুরুত্ব প্রসঙ্গে শিক্ষক ও ছাত্রের মধ্যে সংলাপ রচনা করো।


শিক্ষক : তুমি পিয়াসকে মেরেছ কেন?

ছাত্র : স্যার আমি আগে মারিনি। ঝগড়া করতে করতে ওই আগে আমাকে মেরেছে।

শিক্ষক : কী নিয়ে ঝগড়া করছিলে তোমরা?

ছাত্র : স্যার, আমি বলেছিলাম মেসি বিশ্বসেরা ফুটবলার। আর ও কিনা বলে মেসি না, রোনালদো পৃথিবীর সেরা ফুটবলার আপনিই বলেন স্যার, মেসির চেয়ে ভালো কেউ কি ফুটবল খেলতে পারে?

শিক্ষক : এই ব্যাপারটা নিয়ে তোমরা ঝগড়া মারামারি করেছ?

ছাত্র : মেসির বিরুদ্ধে কেউ কিছু বললে আমার সহ্য হয় না স্যার।

শিক্ষক : দেখো অপু, পছন্দ-অপছন্দ ব্যক্তিবিশেষে আলাদা হয়ে থাকে। তোমার অভিরুচির সঙ্গে অন্যের অভিরুচি না-ই মিলতে পারে। তোমার কাছে যেমন তোমার সিদ্ধান্তটা মূল্যবান, তেমনি অন্যের কাছেও তার সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ। কিন্তু সামাজিক জীব হিসেবে সমাজে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে অন্যের মতামতকে উড়িয়ে দিলে চলবে না।

ছাত্র : আমি বুঝতে পেরেছি স্যার। আমার ভুল হয়ে গেছে।

শিক্ষক : মনে রেখো, তোমার কাছে হয়তো তোমার পছন্দটাই চূড়ান্ত কিন্তু অন্যেরও যে ভিন্ন পছন্দ থাকতে পারে সেটা মেনে নেওয়ার মানসিকতা তোমার থাকতে হবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা