দুই বন্ধুর মধ্যে পহেলা বৈশাখ নিয়ে একটি সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
312 words | 2 mins to read
Total View
10.7K
Last Updated
13-Dec-2025 | 02:23 PM
Today View
0
দুই বন্ধুর মধ্যে পহেলা বৈশাখ নিয়ে একটি সংলাপ লেখো।


শেফা : মিলা শোন, আগামীকাল লাল পাড় সাদা শাড়ি পরে বের হবি— মনে থাকে যেন।

মিলা : কেন? কাল আবার কী হবে, তোর জন্মদিন নাকি?

শেফা :  না, আমার জন্মদিন নয়, কাল পহেলা বৈশাখ। আমরা নববর্ষের উৎসবে যোগ দেব।

মিলা : বৈশাখ তো আমার কী? যা পরি তাই পরব।

শেফা : তুই আর ঠিক হলি না। কাল পহেলা বৈশাখ। সবাই সাদা শাড়ি লাল পাড় পরে বের হবে। সকালবেলা চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। এটা বাঙালির উৎসবের দিন। সেই সম্রাট আকবরের সময় থেকে এই বৈশাখ উৎসব পালন করা হয়। তুই আসলে গবেট-ই রয়ে গেলি।

মিলা : আচ্ছা ঠিক আছে বাবা আমি পরব। তুই কী পরবি?

শেফা : আমিও শাড়ি পরব, টকটকে লাল। সকালবেলা মঙ্গল শোভাযাত্রার পর মুড়ি-মুড়কি খাব। তারপর সারাদিন টইটই করে ঘুরে বেড়াব। আর শোন, কাল কিন্তু রুবিনার সাথে পরিচয় করিয়ে দিবি।

মিলা : না রে, ও কাল আসবে না, বাসায় ঝামেলা হয়েছে। অন্যদিন পরিচয় করিয়ে দেব।

শেফা : ঠিক আছে, তাহলে কাল আমরা ঘুরে বেড়াব সারাদিন। এখন যাই রে, কালকের জন্য সব রেডি করতে হবে

মিলা : হুম! দেখা হবে সকালে। ফোন দিবি কিন্তু।

শেফা : ফোন না দিলে তুই কী আর সকালের দেখা পাবি?

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা