রিকশাচালক ও যাত্রীর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
181 words | 2 mins to read
Total View
1.7K
Last Updated
11-Nov-2021 | 08:35 AM
Today View
0
রিকশাচালক ও যাত্রীর মধ্যে একটি সংলাপ লেখো।


লুনা : চাচা দিনকাল কেমন চলে? আয়-রোজগার ভালো?

রিকশাচালক : আল্লা যেমন রাখছে এই আরকি। ভালাই আছি, পোলামাইয়া লইয়া ভালাই কাটে ।

লুনা : ছেলেমেয়ের লেখাপড়া কত দূর?

রিকশাচালক : পোলাডা কেলাস সিক্সে আর মাইয়াডা নাইনে। একলা একলা পড়ে, মাস্টার রাখতে পারি না। মাস্টার দেওনের টাকা পামু কই।

লুনা : চাচা, কষ্ট করে ছেলেমেয়ের লেখাপড়া চালিয়ে যান দেখবেন একদিন ওরাই আপনার সম্পদ হবে।

রিকশাচালক : এর জন্যই নিজের কষ্ট অইলেও তাদের পড়ালেখা করাই। ওরাও কষ্ট করে। সবার শখ-আল্লাদ পূরণ করবার পারি না। ইন্টারমিডিয়েট পাস করান। তারপর দেখবেন ওরা ভালো জায়গায় ভর্তি হয়ে পড়াশোনার পাশাপাশি নিজেদের খরচ নিজেরা চালাতে পারবে। আমিওতো টিউশনি করে খুব ভালোভাবে চলছি।

রিকশাচালক : হু, নিজে মুরখো অইছি তাই বইলা পোলামাইয়ারে তা হইতে দিমু না। যেমনে পারি ওগোরে লেখাপড়া করামু। আমার পোলামাইয়ার লাইগা দোয়া কইরেন।

লুনা : অবশ্যই। আর ক্যাম্পাসে রিকশা চালালে হয়তো আবার দেখা হবে। আমি ওইখানেই বেশি সময় থাকি।

রিকশাচালক : মা, আপনিও অনেক বড় হন। খুব ভালা লাগল আপনার সাথে কথা কইয়া। সবাই যেন আপনার মতো ভালা মানুষ হয়।

লুনা : দোয়া করবেন। আসলেই যেন মানুষ হতে পারি।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)