পরিচ্ছন্ন রাজধানী নির্মাণে কারণীয় বিষয়ে বাবা ও ছেলের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
269 words | 2 mins to read
Total View
1.1K
Last Updated
12-Nov-2021 | 08:10 AM
Today View
0
পরিচ্ছন্ন রাজধানী নির্মাণে কী করা উচিত, এ বিষয়ে বাবা ও ছেলের মধ্যে একটি সংলাপ রচনা করো।


চয়ন : উঁহু, কী গন্ধ ৷ বাবা জানালাটা বন্ধ করো না কেন?


মি. ইকবাল : আরে আমি একটু বাতাসের জন্যে খুললাম। এখন তো ঘরে থাকাই মুশকিল দেখছি।

চয়ন : তুমি তো জানোই বাবা, ওই জায়গায় সবাই ময়লা ফেলে। গন্ধ তো আসবেই!

মি. ইকবাল : সেদিন সবাইকে কত অনুরোধ করলাম ময়লা না ফেলতে; একটা পোস্টারও লাগিয়ে দিলাম। কিন্তু কোনো কাজ হল না।

চয়ন : নিজেরা সচেতন না হলে তোমার পোস্টারে কিছুই হবে না বাবা।

মি. ইকবাল : ঢাকা শহরটাকে দিন দিন এরা ডাস্টবিন বানিয়ে ফেলছে। প্রায় সবাই যেখানে সেখানে ময়লা ফেলে।

চয়ন : না বাবা, এখানে ডাস্টবিনের যথেষ্ট অভাব আছে। তাছাড়া মানুষকে সেভাবে সচেতন করা হয় না।

মি. ইকবাল : পরিচ্ছন্ন ঢাকা শহর, স্বপ্ন বলে মনে হয়। মানুষ একটু ইচ্ছা করলেই শহরটাকে অনেকটা পরিষ্কার রাখতে পারে।

চয়ন : শুধু যদি পয়োনিষ্কাশন আর ময়লা ফেলার বিষয়ে মানুষ নিয়ম মেনে চলে তাহলে ৭০ ভাগ কাজ হয়ে যাবে।

মি. ইকবাল : ঠিকই বলেছিস, গার্মেন্টস আর পুরান ঢাকার কারখানাগুলোও আস্তে আস্তে শহরের বাইরে নিতে হবে।

চয়ন : হাজারীবাগের চামড়ার কারখানাগুলো কিন্তু সাভারে নেয়া হচ্ছে।

মি, ইকবাল : টিভিতে দেখলাম সেদিন; বুড়িগঙ্গা নদী তো একেবারে দূষিত হয়ে গেছে।

চয়ন : এ কারণেই শহর পরিচ্ছন্ন করতে সাধারণ মানুষের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও ব্যবস্থা নিতে হবে।

মি. ইকবাল : তোদের কলেজে বোধ হয় সেদিন এগুলো নিয়ে কী একটা হয়েছিল?

চয়ন : হ্যা, একটা ওয়ার্কশপ হয়েছে; কীভাবে রাজধানী পরিষ্কার রাখা যায় সে বিষয়ে।

মি. ইকবাল : তাহলে তুই তো অনেক কিছুই শিখেছিস।

চয়ন : শিখেছি বাবা, তোমাকেও শিখিয়ে দেব, এখন দয়া করে জানালাটা বন্ধ করো।

মি. ইকবাল : ও হ্যা, বন্ধ করে দিচ্ছি।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা