ঢাকার পহেলা বৈশাখের অভিজ্ঞতা

History 📡 Page Views
Published
13-Sep-2021 | 04:29 AM
Total View
3K
Last Updated
13-Dec-2025 | 02:56 PM
Today View
1
ঢাকার পহেলা বৈশাখের অভিজ্ঞতা লেখ।

গ্রামে পহেলা বৈশাখে হালখাতা আর বৈশাখী মেলা ছাড়া আর কোনো আনন্দ নেই। অবশ্য সারাদিন বিশেষ খাবার খাওয়ার আলাদা তৃপ্তি এবং আনন্দ আছে। কিন্তু টিভি চ্যানেলগুলোতে ঢাকায় পহেলা বৈশাখের ছবি দেখে আর বর্ণনা শুনে আগ্রহ তৈরি হয়েছে এবার পহেলা বৈশাখ ঢাকায় কাটাবো। ৩০ চৈত্র ঢাকায় চলে এলাম, উঠলাম ফুফুর বাসায়। আমাকে পেয়ে সবাই খুব খুশি। বিকেলে ভাইয়ার সঙ্গে বের হলাম পাঞ্জাবি পাজামা কিনতে। সন্ধ্যার পর পহেলা বৈশাখের সারাদিনের প্রোগ্রাম তৈরি হয়ে গেল। খুব ভোরে উঠে গোসল সেরে নিলাম। সবাই ভাইয়ার সঙ্গে বের হলাম হাঁটতে। অনেকেই হাঁটছে। মেয়েদের পরনে হলুদ লাল পেড়ে অথবা সাদা লালা পেড়ে শাড়ি, খোঁপায় ফুল আর ছেলেদের পাঞ্জাবি বা ধুতি। ছোটদের নানা রঙের ড্রেস। চমৎকার যেন এক ঝাঁক পরি নেমে এসেছে পার্কে। বটতলায় ছায়ানটের বেশ বড় মঞ্চ। সামনের মাঠে প্রায় ভরব গেছে। ফুরু পেপার বিছিয়ে বসতে বললেন। সমবেত কন্ঠে 'আনন্দলোকে মঙ্গলালোকে' রবীন্দ্রসংগীত দিয়ে শুরু হলো অনুষ্ঠান। এরপর থেকে আবৃত্তি, একক গান, বাঁশি, সেতার, বেহালার সুর, সমবেত সংগীত চলতে থাকল। খুব ভালো লাগল ছায়ানটের অধ্যক্ষ সনজীদা খাতুনের সংক্ষিপ্ত বক্তব্য। এখান থেকে বেরিয়ে ঋষিজ শিল্পীগোষ্ঠীর দুটো গান শুনলাম। তারপর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে বাংলা একাডেমি। স্বরচিত কবিতা আবৃত্তি চলছে। কিছুক্ষণ শুনলাম। সামনাসামনি দেখলাম অনেক কবিকে। দু-একজনের সঙ্গে আলাপ হলো। এরপর যোগ দিলাম মঙ্গল শোভাযাত্রায়। এ আনন্দ ভুলবার নয়। এখান থেকে আবার ঢুকলাম সোহরাওয়ার্দী উদ্যানে। এক জায়গায় দেখলাম পুতুলনাচ চলছে। বেশ আনন্দ পেলাম। ফুফা ক্লান্ত হয়ে বললেন, এবার বাসায় ফেরা যাক। কিন্তু বাসায় ফিরতে কেউ রাজি না। ফুফু প্রস্তাব দিলেন, তার চেয়ে বরং এখানেই কোথাও খেয়ে নেওয়া যাক। ফুচকা, চটপটি, ডিমসেদ্ধ, কলা, চা খেলাম সবাই। কোথায় কেমন লাগলো এ নিয়ে একটু গল্প হলো। তারপর শিল্পকলা একাডেমির বৈশাখী মেলায়। গাড়ি রিকশা চলছে না এ এলাকায়, সুতারাং পা গাড়িই ভরসা। রাস্তায় কথা হাসি আনন্দের মিছিল। মেলায় মানুষের ভিড় এর মধ্যেই আমাদের টুকটাক কেনাকাটা চলছে। বেশি কিনছে ফুফু আর সোনামণি। সোনামণি আমার কোলে, যেটা দেখাচ্ছে সেটাই কিনে দিতে হচ্ছে। ঘেমে গেছি সবাই। ভাইয়া নিয়ে গেলেন রসগোল্লার সামনে। যে যে-কটা পারে খেয়ে নিল সবাই। ডায়াবেটিসের পেসেন্ট ফুফাও খেলেন। মেলায় কে কী দেখল এই গল্প করতে করতে বাসায় পৌঁছালাম।
- ৪১ -

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 25-Apr-2023 | 01:12:16 PM

Really helpful thanks a lot

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৬ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৮ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১১ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১৩ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৫ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৮ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২০ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২২ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৫ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৬ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৭ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৮ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৯ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৩২ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩৫ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার