নারী শিক্ষার গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
203 words | 2 mins to read
Total View
8K
Last Updated
07-Nov-2022 | 04:22 PM
Today View
0
নারী শিক্ষার গুরুত্ব নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা কর।

[ বসে চা খাচ্ছে দুই বন্ধু আর গল্প করছে। প্রসঙ্গ : নারী-শিক্ষা ]

জারিফ : নারীশিক্ষার দরকার নেই, এই অযৌক্তিক কথা কেন বলছ শরীফ?

শরিফ : কারণ নারীরা শিক্ষিত হলে তারা অতিরিক্ত চালাক আর বেয়াদ হয়ে যায়।

জারিফ : একটা উদাহরণ দাও।

শরীফ : কেন, হাবিবের মেয়েটাকে দেখলে না কেমন বাপের মানসম্মান তোয়াক্কা না করে হাসিবের হাত ধরে বেরিয়ে গেল।

জারিফ : তারা কি খারাপ আছে? নাকি বাবা-মার খোঁজখবর নেয় না?

শরীফ : না, তা নয়। কিন্তু সোহানা কী করল? তার মামার গালে ঠাস করে একটা চড় মারল।

জারিফ : কেন মারল সেটা বল। প্রথমত মামা খুব জঘন্য অন্যায় করেছে, আর দ্বিতীয়ত সোহানা ওর মামার চেয়ে বয়সে বড়। কাজেই শাসন করতেই পারে। আচ্ছা, মামা কি তোমার কাছে নালিশ করেছিল?

শরীফ : না, তা করেনি।

জারিফ : তুমি যে দুজনের কথা বললে তারা তো গ্রাজুয়েট। তারা চাকরি করছে, সংসারের কাজ করছে। আবার বাচ্চাদেরও পড়াচ্ছে। যদি শিক্ষা লাভ না করত তাহলে কি এ দায়িত্ব পালন করে এত ভালো থাকতে পারত?

শরীফ : তবুও…

জারিফ : আর কোনো ‘তবুও’ নেই। এখন যে কঠিন সময় তাতে নারী-পুরুষ সবাইকে সমান তালে কাজ করতে হবে। না হলে সংসার ঠিকমতো চলবে না।

শরীফ : তুমি ঠিকই বলেছ। আমি উদার মনে বিষয়টা ভেবে দেখিনি। শুধু শিক্ষা নয়, পুরুষের মতো নারীদেরও উচ্চ শিক্ষা দরকার।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)