কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - কুম্ভ রাশির রাশিফল

Article Stats 📡 Page Views
Reading Effort
433 words | 3 mins to read
Total View
2.2K
Last Updated
15-Mar-2023 | 03:06 PM
Today View
0
কুম্ভ রাশির রাশিফল

কুষ্টি নামের আধ্যাক্ষর : গ, শ, স

আয় ব্যয় স্থিতি

বর্ষারম্ভকালে রাশি অধিপতি ও দ্বাদশপতি শনি মহারাজের দশমে সঞ্চার অপরদিকে রাহু মঙ্গলের অশুভ প্রভাবে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হওয় থাকবে। এতদসত্বে ধনপতি ও আয়পতি দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে কর্ম, অর্থ, মোক্ষ সমানতালে প্রাপ্ত হবেন এছাড়াও মন ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবে। একাধিকবার বিদেশ ভ্রমণ তথা তীর্থ ভ্রমণের যোগ প্রবল। অর্থকড়ির ব্যাপারে বিশেষ সতর্ক থাকা বাঞ্চনীয় হবে।

নতুন বছরের রাশিফল

কুম্ভরাশির জাতব্যক্তিরা, স্পষ্টভাষী, মিতব্যায়ী, দৃঢ়মনোবল, গম্ভীর ও ব্যক্তিত্বপূর্ণ, ধর্মপরায়ণ, নিত্যনতুন কিছু আবিষ্কারক, নির্ভীক, তীক্ষ্ণ বিচারশক্তি সম্পন্ন ও সঙ্গীতপ্রিয়তার ছাপ বিদ্যমান। এ বছর সময়োপযোগী পদক্ষেপ আপনাকে অপ্রত্যাশিত সাফল্য এনে দিবে। নতুন গৃহবাড়ি ও যানবাহন লাভের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে।

২২শে আষাঢ় ধন ও আয়পতি দেবগুরু বৃহস্পতির সিংহরাশিতে মঘানক্ষত্রে সঞ্চার প্রেমীযুগলের প্রেম স্বীকৃতি পাবে এছাড়াও বিবাহে প্রচুর উপটৌকনাদি প্রাপ্ত হবেন। জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন।

২৪শে মাঘ মঙ্গলের মকররাশিতে সঞ্চার দাম্পত্য কলহ স্বজন কলহ ছাড়াও ক্ষণস্থায়ী বিচ্ছেদে রূপ নিতে পারে এছাড়াও জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ার চিকিৎসার্থে বিদেশ নেওয়ার প্রয়োজন পড়তে পারে।

শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকলেও দীর্ঘদিন শয্যাশায়ী তথা হাসপাতালে কাটাতে হবে না। ছোট খাট দুর্ঘটনা, রক্তদুষ্ট পীড়া, ব্রণ, এলার্জি, মাজায় ব্যাথাসহ জয়েন্টে ব্যথায় কষ্টভোঘ করতে হবে। শত্রু ও বিরোধীপক্ষ সোচ্চার হয়ে আপনার দীর্ঘদিনের প্লান প্রোগ্রাম বানচাল করে দেবে ছাড়াও ফসলী ক্ষেত লণ্ডভণ্ড করে দেবে।

পঞ্চমপতি বুধের শুভ প্রভাবে শিক্ষার্থীদের মন পড়াশোনার প্রতি আকৃষ্ট হওয়ায় পরীক্ষার ফল উত্তম তথা সম্ভাব্য ক্ষেত্রে উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে। ব্যবসা-বাণিজ্যে প্রচুর লাভবান, আটকে থাকা কাজ সচল ও পাওনা টাকা আদায় হওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসার সাজ সাজ রব করবে। অবশ্য বাড়ির ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স দ্রব্যাদি তথা যানবাহন মেরামতে প্রচুর অর্থ ব্যয় হবে। কর্মের প্রভূত সুনাম যশ অপ্রত্যাশিত সাফল্য বয়ে আনবে।

দাম্পত্য সুখ, শান্তি, সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। প্রেমীযুগল অধিক লাভবান হবেন। পিতামাতা ও ভ্রাতাভাগ্নীদের সাথে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত ছাড়াও তাদের সাহায্য ও সহযোগিতায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ তথা সম্পত্তি লাভের পথ প্রশস্ত হবে। সন্তানদের সাফল্যে যেমন গৌরবান্বিত হবেন তেমনি তাদের শরীর স্বাস্থ্যের দারুণ দরুণ প্রচুর মনকষ্ট পেতে হবে। বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন, সহকর্মীবৃন্দ ও জীবনসাথীর তরফ থেকে প্রচুর সহযোগিতা প্রাপ্ত হবেন। সব মিলিয়ে বছরটি শুভ ও স্মরণীয় হবে তাতে সন্দেহ নেই।

অশুভ প্রশমনের জন্য রক্তমুখী নীলা, হীরা অভাবে শ্বেতবেড়েলা, রামবাসকের মূল অভাবে ইস্পাত, প্লাটিনাম ধারণ অথবা শনি শুক্রের স্তবাদি পাঠ করা প্রশস্ত। নীল, লালচে নীল, সাদা, ক্রিম, ঘিরে রংয়ের পোশাকাদি ও আসবাবপত্র অধিক ব্যবহার এবং ২,৫ সংখ্যা সর্বকাজে বর্জনীয়।

Related Links
মেষ রাশি - বৃষ রাশি - মিথুন রাশি - কর্কট রাশি - সিংহ রাশি - কন্যা রাশি - তুলা রাশি - বৃশ্চিক রাশি - ধনু রাশি - মকর রাশি - কুম্ভ রাশি - মীন রাশি

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা