কেমন যাবে আপনার ১৪৩০ বাংলা সাল? - ধনু রাশির রাশিফল

Article Stats 📡 Page Views
Reading Effort
446 words | 3 mins to read
Total View
1.2K
Last Updated
15-Mar-2023 | 03:07 PM
Today View
0
ধনু রাশির রাশিফল

কুষ্টি নামের আধ্যাক্ষর : ধ, ভ, ফ, ঢ়

আয় ব্যয় স্থিতি
-১

বর্ষারম্ভকালে রাশি অধিপতি দেবগুরু অষ্টমে এবং তৎপরবর্তী ২৯শে আষাঢ় ভাগ্যস্থানে সঞ্চার ভাগ্যলক্ষী আপনার দ্বারে এসে টোকা মারবে। অচল ব্যবসা সচল হবে ছাড়াও মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাওয়ায় ব্যাংক-ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। বেকারদের কর্মপ্রাপ্তি ছাড়াও হারানো ধনসম্পত্তি প্রাপ্তির জন্য বছরটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। অবশ্য দ্বাদশস্থ শনি মহারাজ অপ্রত্যাশিত অর্থ ব্যয় ঘটালেও ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই।

নতুন বছরের রাশিফল

ধনুরাশির জাতব্যক্তিরা ন্যায়পরায়ণ, ধার্মিক, বুদ্ধিমান, বিশ্বাসী, পরোপকারী, শ্রদ্ধাভক্তি পরায়ণ, দানশীল ও আধ্যাত্মিকতার ছাপ বিদ্যমান। এবছর দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে সুনাম, যশ, খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে ছাড়াও মন ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবে তথা তীর্থ ভ্রমণের যোগ প্রবল।

২০শে আষাঢ় বুধের মিথুন রাশিতে মৃগশিরানক্ষত্রে সঞ্চার দীর্ঘদিনের প্লান প্রোগ্রাম বাস্তবায়িত হবে ছাড়াও দূর থেকে আসা কোন শুভ সংবাদে গোটা পরিবারে আনন্দের জোয়ার বইবে। বাণিজ্যিক সফল বন্ধুত্ব ও প্রেম সুদূর প্রসারী হবে।

দেবসেনাপতি মঙ্গলের কণ্যারাশিতে উত্তরফাল্গুনীনক্ষত্রে সঞ্চার বেকারদের কর্মপ্রাপ্তি ছাড়াও বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের স্বপ্ন স্বাদ পূরণ হবে।

শত্রুপক্ষের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে যাবেন।

২৪শে পৌষ কেতুর কুম্ভরাশিতে পূর্বভাদ্রপদনক্ষত্রে সঞ্চার ভ্রাতা ভাগ্নি, সহকর্মী ও স্বজনদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হবে।

শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকলেও দীর্ঘদিন চিকিৎসালয়ে কাটাতে হবে না বা অস্ত্রপাচারের সম্ভাবনা নেই। তবে প্রবাস, ধাতুগত রোগ, প্রেস্টেট গ্লান্ড, গলব্লাডার, কিডনি ও চক্ষুরোগে কমবেশি কষ্ট পেতে হবে। সময়োপযোগী চিকিৎসা গ্রহণ, নিয়মিত যোগ ব্যায়াম ও আহার বিহারে সচেতনতা অবলম্বন করলে স্বাস্থ্য অনিন্দনীয় থাকবে।

পঞ্চমপতি মঙ্গলের কুপ্রভাব শিক্ষার্থীদের মনে রাগ, জেদ, অহংকার বৃদ্ধি পাবে ছাড়াও প্রেম প্রসঙ্গ, ফেসবুক, ইন্টারনেট ও অনুচিত কাজবাজের প্রতি ঝুকে পড়ায় পরীক্ষার ফল বিশেষ ভালো হবে না। নতুন গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, আসবাবপত্র, যানবাহন লাভের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। চোর চিটিংবাজ, ধুরন্ধর, লুটতরাজ, অজ্ঞানপর্টির খপ্পরে পড়ে যথা সর্বস্ব হারালেও ঋণগ্রস্থ হওয়ার সম্ভাবনা নেই বরং এ বছর বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি সঞ্চয় হবে। কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে পদোন্নতির পথ সুগম করবে।

দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। সংকটকালে জীবনসাথী, শ্বশুরালয়, মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এ বছরের বন্ধুত্ব, প্রেম, ভ্রমণ, বিনিয়োগ লাভদায়ক তথা সুদূরপ্রসারী হবে। শত্রু ও ‍বিরোধীপক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে আপনি দুর্বারগতিতে এগিয়ে চলবেন। সব মিলিয়ে বছরটি শুভ ও সম্ভাবনাময় তাতে সন্দেহ নেই।

অশুভ প্রশমনের জন্য পোখরাজ চুনি অভাবে বামুনহাটি, বেল মূল অভাবে তাম্র স্বর্ণ ধারণ অথবা বৃহস্পতি রবির স্তবাদি পাঠ করা প্রশস্ত। হলুদ, সোনালী, লাল, খয়েরী রংয়ের পোশাকাদি ও আসবাবপত্র অধিক ব্যবহার এবং ২,৮ সংখ্যা সর্বকাজে বর্জনীয়।

Related Links
মেষ রাশি - বৃষ রাশি - মিথুন রাশি - কর্কট রাশি - সিংহ রাশি - কন্যা রাশি - তুলা রাশি - বৃশ্চিক রাশি - ধনু রাশি - মকর রাশি - কুম্ভ রাশি - মীন রাশি

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
পরীক্ষা শেষ হয়ে গেছে
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
⏰ আগামীকাল পরীক্ষা
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৩ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৬ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৮ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১০ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৩ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৪ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ১৫ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৬ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ১৭ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২০ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৩ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার