সাধারণ জ্ঞান : কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট

History 📡 Page Views
Published
25-Nov-2019 | 06:37 AM
Total View
5.2K
Last Updated
10-Dec-2022 | 06:50 AM
Today View
0

কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট


পরস্পর তথ্য আদান-প্রদান করার কাজটি যখন কোন কম্পিউটার ব্যবস্থায় করা হয়, তখন তাকে কী বলে? – নেটওয়ার্ক।

যখন কোনো কম্পিউটার ব্যবস্থায় পরস্পর তথ্য আদান-প্রদান করার কাজটি করা হয় তখন তাকে বলে – নেটওয়ার্ক।

কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে বলা হয় – নেটওয়ার্ক।

নেটওয়ার্ক হল – কম্পিউটারের আন্তঃ যোগাযোগ।

যখন কোনো কম্পিউটার ব্যবহার করে সমষ্টিগতভাবে কাজ করেন তখন অনেক আনুষঙ্গিক যন্ত্রপাতিই ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহারকারীর জন্য একটি – সুবিধা।

নেটওয়ার্কের প্রকারভেদ

কম্পিউটারসমূহের ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে কম্পিউটারের নেটওয়ার্ক হতে পারে - / কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? – দু প্রকার।

নেটওয়ার্ককে যেভাবে বিভাজন করা যায় তা হল – লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।

LAN দ্বারা বুঝায় – Local Area Network (লোকাল এরিয়া নেটওয়ার্ক)।

WAN দ্বারা বুঝায় – Wide Area Network (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক)।

নেটওয়ার্ক নয় – www

যেসব নেটওয়ার্ক দূরবর্তী স্থানসমূহের জন্য করা হয় তাকে কী বলা হয়? – WAN

এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সংযোগের মাধ্যম কয় ধরনের হতে পারে? – দুই।

একাধিক কম্পিউটারের মধ্যে সংযোগকারী মাধ্যম কত প্রকারের হতে পারে? – ২।

নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কী বলে? – সার্ভার।

লোকাল এরিয়া নেটওয়ার্কের টপোলজি

নিচের কোনটি নেটওয়ার্ক টপোলজি নয়? – ট্রাক সংগঠন।

নীচের কোনটি নেটওয়ার্ক টপোলজি নয়? – CAR

নিচের কোনটি LAN এবং Topology নয়? – CAR

নিচের কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্কের সংগঠন নয়? – ডেলটা সংগঠন।

টপোলজি কী? – নেটওয়ার্কের সংগঠন।

নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থাগত এবং সংযোগ বিন্যাসকে বলে – টপোলজি।

লোকাল এরিয়া নেটওয়ার্কে প্রধানত কয়টি সংগঠন রয়েছে? – ৬টি।

বাস সংগঠন

‘বাস’ সংগঠনে কোনটি থাকে না? – হোস্ট কম্পিউটার।

নিচের কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্কের টপোলটি? – বাস টপোলজি।

রিং সংগঠন

নেটওয়ার্কের রিং-সংগঠন হচ্ছে – বৃত্তাকার।

ওয়ার্কসিট প্রিন্ট করার জন্য ফাইল মেনুর কোন কমান্ড ব্যবহার করতে হয়? – Print.

প্রতিটি কম্পিউটার তার দুই দিকের দুইটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে – রিং সংগঠনে।

কোন সংগঠনের নেটওয়ার্ক হচ্ছে বৃত্তাকার? – রিং সংগঠন।

কোন টপোলজিতে কোন হোস্ট কম্পিউটার থাকে না? – রিং টপোলজি।

স্টার সংগঠন

একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সঙ্গে একাধিক কম্পিউটার সংযুক্ত হওয়ার সংগঠনকে কী বলে? – স্টার সংগঠন।

নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে বলা হয় – সার্ভার।

নেটওয়ার্কের কোন ধরনের সংগঠনে হোস্ট কম্পিউটার অপরিহার্য? – স্টার সংগঠন।

কোন সংগঠনের নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান-প্রদান করতে পারে না? – স্টার সংগঠন।

শাখা-প্রশাখা সংগঠন

স্টার সংগঠনের সম্প্রসারিত রূপ – শাখা-প্রশাখা সংগঠন।

পরস্পর সংযুক্ত সংগঠন

কোন সংগঠনের নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার পরস্পর সংযুক্ত থাকে? – পরস্পর সংযুক্ত সংগঠন।


সংকর সংগঠন

একাধিক নেটওয়ার্ক সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠনকে বলে – সংকর সংগঠন।

মেকিনটোশ কম্পিউটারে ব্যবহৃত নেটওয়ার্ক পদ্ধতির নাম কি? – লোকাল টক।

লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার ও সফ্টওয়্যার

লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপনের জন্য কয় ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা হয়? – ২ ধরনের।

তারের সাহায্যে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় কোনটি? – নেটওয়ার্ক কার্ড।

ওয়াইড এরিয়া বা দূরবর্তী নেটওয়ার্কের যন্ত্রপাতি

দূরবর্তী নেটওয়ার্ক ব্যবস্থার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে? – ভি-স্যাট, ওয়াইম্যাক্স, ৩জি।

ইন্টারনেটের ধারণা ও ইতিহাস

বিশ্বের বড় বড় গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে তথ্য আদান-প্রদানের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়? – ইন্টারনেট।

তথ্য আদন-প্রদান ও যোগাযোগ স্থাপনের এ ব্যবস্থাটি ইন্টারনেট নামে অভিহিত হতে শুরু করে – ১৯৯৪ সালে।

ইন্টারনেট শব্দটি প্রথম ব্যবহৃত হয় - / ইন্টারনেট শব্দটি সর্বপ্রথম কখন থেকে ব্যাপকভাবে ব্যবহৃত ও পরিচিতি লাভ করে থাকে? – ১৯৯৪ সালে।

ইন্টারনেটের প্রকৃত যাত্রা শুরু হয় কত সালে? – ১৯৬৯।

কম্পিউটার নেটওয়ার্কের জগতে প্রথম পদক্ষেপ – ARPAnet

তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেটে কিছু অভ্যন্তরীণ নিয়ম-নীতি রয়েছে। এ নিয়ম-নীতিগুলোকে বলা হয় – প্রটোকল।

দুটি প্রটোকল হল – UUCP, PCP/IP

UUCP প্রটোকলটির পূর্ণ নাম কী? – UNIX to UNIX Copy Program

G-II-এর পূর্ণরূপ কি? – Global Information Infrastructure

কত সাল থেকে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয়? – ১৯৯০।

তথ্য প্রবাহের নতুন দুনিয়ার নাম কী? / ইন্টারনেটভিত্তিক কোন ব্যবস্থায় সব ধরনের তথ্য অন্তর্ভুক্ত থাকে? – GII

ইন্টারনেটভিত্তিক কম্পিউটার তথ্য ব্যবস্থা গড়ে তুলেছে। - GII

ইন্টারনেট ডকুমেন্ট

FTP-এর অর্থ – File Transfer Protocol

কোনটি ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত? – Webpage, Gopher, FTP file.

কোনটি ইন্টারনেট ডকুমেন্ট নয়? – Modem

ইন্টারনেট ডকুমেন্ট-এর ঠিকানাকে কী বলে? – URL

ইন্টারনেট ডকুমেন্ট কোনটি? – Gopher.

নেটিজেন

ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কী বলে? – নেটিজেন।

নেটিজেন মানে হল – ইন্টারনেট বিশ্বের নাগরিক।

ইন্টারনেট সংযোগ নিতে যা যা প্রয়োজন হয়

কোনটি ইন্টারনেট সংযোগকারী যন্ত্র নয়? – প্লটার।

মডেম একটি – তথ্য আদান-প্রদানের যন্ত্র।

ইন্টারনেট সংযোগ নিতে নিচের কোন যন্ত্রটির প্রয়োজন নেই? – ইউপিএস।

ইন্টারনেটের জন্য কোনটির প্রয়োজন নেই? – ডিজিটাল ক্যামেরা।

ইন্টারনেট সংযোগ নিতে কোনটির প্রয়োজন হয় না? – প্রিন্টার।

নিচের কোনটি ইন্টারনেট ওয়েব ব্রাউজিং ও ই-মেইল করার জন্য প্রয়োজনীয় সফ্টওয়্যার নয়? – Internet Express.

ISP-এর বিস্তারিত রূপ কোনটি? / ISP-এর অর্থ কী? – Internet Service Provider

অন্য তথ্যের সাথে সংযোগ স্থাপন করতে পারে এমন একটি তথ্য উপস্থাপনের পদ্ধতির নাম কী? – Hyper text.

টেলিফোন আবিষ্কৃত হয় কত সালে? – ১৮৭৬ সালে।

নিচের কোন যন্ত্রটি টেলিফোন লাইন ও কম্পিউটারের মাঝে অবস্থান করে? – মডেম।

মোবাইল ইন্টারনেট

কোন যন্ত্রটিকে মডেম হিসেবে ব্যবহার করেও কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়? – মোবাইল।

কোনটি দ্রুতগতির মোবাইল ইন্টারনেট? – ৩জি।

নেটওয়ার্ক ঠিকানা

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে হলে তার কি থাকতে হবে? – ইন্টারনেট একাউন্ট।

www বলতে কী বুঝায়? – World Wide Web

কোন দেশের বিজ্ঞানিগণ www নামের ব্যবস্থাটি প্রথম উদ্ভাবন করেন? – সুইজারল্যান্ড।

ওয়েবের প্রতিটি ঠিকানা শুরু হয় কোনটি দিয়ে? – HTTP

কত সালে মার্ক এন্ড্রিসন ‘মোজাইক’ নামের ব্রাউজার তৈরি করেন? / মোজাইক তৈরি হয় – ১৯৯৩।

কে ১৯৯৩ সালে ‘মোজাইক’ নামক ব্রাউজার প্রথম তৈরি করেন? – মার্ক এন্ড্রিসন।

প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম কী? / ১৯৯৩ সালে উদ্ভাবিত প্রথম ব্রাউজারের নাম কী ছিল? / নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজারের নাম? – মোজাইক (Mosaic)

ইন্টারনেটের ওয়েব পেজসমূহ ব্রাউজ করার জন্য যে প্রটোকল ব্যবহার করা হয তা হচ্ছে? – http

ওয়েব পেজ ও অন লাইন এ্যাপ্লিকেশন

অন লাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে কোনটি প্রয়োজন হয়? – ক্রেডিট কার্ড।

পেজ বাইন্ডিং এবং ই-মেইলে তথ্য আদান-প্রদানের জন্য কোনটি ব্যবহৃত হয়ে থাকে? – ইন্টারনেট ওয়েব।

Web Browsing করার পদ্ধতি

কোনটি Web Browsing সফ্টওয়্যার? – Netscape Communicator, Internet Explorer, Chrome

Web Page এর ঠিকানা কোথায় লিখতে হয়? – Location

বুক মার্ক তৈরি করা

আইটেম এর ইনসার্ট এ ক্লিক করলে কোন ডায়ালগ বক্স আসবে? – বুকমার্ক প্রপার্টি।

ইন্টারনেটে লিংক থেকে লিংকে গমন করাকে বলা হয় – নেভিগেশন।

Web Search করার পদ্ধতি

Yahoo.com/Google.com কি? – Search Engine

ই-মেইল (E-Mail)

ই-মেইল পদ্ধতি হল – ইলেকট্রনিক ডাক যোগাযোগ।

ই-মেইল অর্থ হল / ই-মেইলের পূর্ণরূপ কী? – ইলেকট্রনিক মেইল।

‘E-Mail’ হচ্ছে – Electronic Mail.

আন্তর্জাতিক যোগাযেগে কম্পিউটার ব্যবহারের উল্লেখযোগ্য ক্ষেত্র হল – E-mail.

E-Mail ঠিকানা

E-Mail ঠিকানায় @ চিহ্নের পরের অংশটিকে বলে – Domain Name.

E-Mail ঠিকানায় ‘@’ চিহ্নের পর কোনটি থাকে? – Domain Name.

E-Mail ঠিকানা কয় ভাগে বিভক্ত? – দু ভাগে।

E-Mail ঠিকানায় ‘@’ এর আগে কী থাকে? – ব্যবহারকারীর নাম।

E-Mail ঠিকানায় @ চিহ্নের পরের প্রথম অংশটি হল – Host Machine Name

ই-মেইল এ্যাড্রেসের সাথে নিচের কোনটি যুক্ত থাকলে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বুঝায়? – ( .com )

E-mail ঠিকানায় ‘Come’ দ্বারা কী বুঝায়? – Commercial.

E-mail ঠিকানায় ডোমেন নামের সর্বশেষ অংশটিকে কী বলা হয়? – TLD

TLD কী? – Top Level Domain.

রোবট (Robot) কী? – কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ যন্ত্র।

ওয়েব ঠিকানায় কোনটি যুক্ত থাকলে শিক্ষাকে বুঝায়? – ( .edu )

ই-মেইল ব্যবহারের পদ্ধতি

Netscape Communicator-এর মাধ্যমে ই-মেইল পড়তে চাইলে যে কমান্ডটি দিতে হবে তা হল – File > Get+Message>New

ই-মেইল পাঠানোর নিয়ম

E-Mail-এর সাহায্যে --- পাঠানো যায়। - সংবাদ।

ই-মেইলের Composition উইন্ডোর টেক্সটবক্সে প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য ঘরগুলো হল – BCC, CC, TO

ইন্টারনেট সংযোগ স্থাপন

মেইল কম্পোজ করার কাজ শেষ হলে দ্বিতীয় মূল কাজটি কী? – ইন্টারনেট সংযোগ স্থাপন করা।

ই-মেইল প্রেরণ

ই-মেইল পাঠানোর নিয়ম অনুযায়ী প্রথমেই হাজির হতে হয় – Composition পর্দায়।

ই-মেইল প্রিন্ট করা

ই-মেইল প্রিন্ট করার কমান্ড হচ্ছে – File > Print

আগত ই-মেইল চেক করা

কোন ই-মেইল আসলে তা কোথায় জমা থাকে? – ISP-সার্ভারে অবস্থিত প্রাপকের মেইল বক্সে।


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (3)

World Education LLC 03-Nov-2022 | 08:02:01 AM

I learned a lot from your blog and most of all thank you for explaining in such a beautiful way.

Rizu 31-Mar-2020 | 06:18:07 AM

Yes

Guest 21-Jan-2020 | 01:53:56 PM

Expected more & update  information

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৪ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৬ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৯ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১১ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৩ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৬ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৮ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২০ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৩ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৪ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৫ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৬ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৭ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৩০ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩৩ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার