সসীম ধারা : অনুশীলনী-১৩ - সৃজনশীল - ৫৭
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 272 words | 2 mins to read |
Total View 2 |
|
Last Updated 4 hours ago |
Today View 0 |
৫৭
(i) তাসনিমা তার বিদ্যালয় হতে প্রাপ্ত উপবৃত্তির মোট $20{,}000$ টাকা $10$ বছরের জন্য ব্যাংকে জমা রাখে। বার্ষিক মুনাফার হার $10\%$।
(ii) $17+23+29+35+41+ \cdots \cdots \cdots$ একটি সমান্তর ধারা।
- (ক) সমাধান কর: $\left(\sqrt2\,x+3\right)\left(\sqrt3\,x-2\right)=0$
- (খ) (i)নং উদ্দীপক হতে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
- (গ) (ii)নং হতে ধারাটির $25$টি পদের সমষ্টি নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
দেওয়া আছে,
$\left(\sqrt2\,x+3\right)\left(\sqrt3\,x-2\right)=0$
আমরা জানি, দুটি রাশির গুণফল শূন্য হলে, প্রতিটি রাশি আলাদাভাবে শূন্যের সমান হবে।
হয়, $\sqrt2\,x+3=0$
বা, $\sqrt2\,x=-3$
$\therefore x=-\dfrac{3}{\sqrt2}$
অথবা, $\sqrt3\,x-2=0$
বা, $\sqrt3\,x=2$
$\therefore x=\dfrac{2}{\sqrt3}$
সুতরাং, নির্ণেয় সমাধান, $x=-\dfrac{3}{\sqrt2}$ অথবা $x=\dfrac{2}{\sqrt3}$। Answer
(খ) নং এর সমাধান
দেওয়া আছে,
আসল, $P = 20{,}000$ টাকা
বার্ষিক মুনাফার হার, $r = 10\%$
সময়, $t = 10$ বছর
সরল মুনাফা নির্ণয়:
আমরা জানি, সরল মুনাফা, $I = \dfrac{P \times r \times t}{100}$
$I = \dfrac{20{,}000 \times 10 \times 10}{100}$
$= \dfrac{2{,}000{,}000}{100}$
$= 20{,}000$ টাকা
চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়:
আমরা জানি, চক্রবৃদ্ধি সমেত মূলধন, $A = P\left(1+\dfrac{r}{100}\right)^t$
$A = 20{,}000\left(1+\dfrac{10}{100}\right)^{10}$
$= 20{,}000(1.1)^{10}$
$= 20{,}000 \times 2.59374246$
$\approx 51{,}874.85$ টাকা
সুতরাং, চক্রবৃদ্ধি মুনাফা, $C = A-P$
$= 51{,}874.85-20{,}000$
$= 31{,}874.85$ টাকা
পার্থক্য নির্ণয়:
নির্ণেয় পার্থক্য $= C-I$
$= 31{,}874.85-20{,}000$
$= 11{,}874.85$ টাকা
সুতরাং, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য $11{,}874.85$ টাকা (প্রায়)। Answer
(গ) নং এর সমাধান
দেওয়া আছে,
$17+23+29+35+41+ \cdots \cdots \cdots$ একটি সমান্তর ধারা।
এখানে,
প্রথম পদ, $a = 17$
সাধারণ অন্তর, $d = 23-17 = 6$
পদসংখ্যা, $n = 25$
আমরা জানি, সমান্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2}\{2a+(n-1)d\}$
$S_{25} = \dfrac{25}{2}\{2\times 17+(25-1)\times 6\}$
$= \dfrac{25}{2}(34+144)$
$= \dfrac{25}{2}\times 178$
$= 25\times 89$
$= 2225$
সুতরাং, ধারাটির প্রথম $25$টি পদের সমষ্টি $2225$। Answer
Comments (0)