সসীম ধারা : অনুশীলনী-১৩ - সৃজনশীল - ৬২
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 441 words | 3 mins to read |
Total View 2 |
|
Last Updated 4 hours ago |
Today View 0 |
৬২
(i) একটি গুণোত্তর ধারার পঞ্চম ও দশম পদ যথাক্রমে $\dfrac{2\sqrt3}{9}$ এবং $\dfrac{2}{81}$।
(ii) $P=9+7+5+ \cdots \cdots \cdots +n$; যেখানে $n \in \mathbb{Z}$
- (ক) একটি সমান্তর ধারার ষষ্ঠ পদ $55$ হলে, ধারাটির প্রথম $11$টি পদের সমষ্টি নির্ণয় কর।
- (খ) (i) হতে চতুর্থ পদ নির্ণয় কর।
- (গ) (ii) এ $P=-144$ হলে, $n$ এর মান নির্ণয় কর। ঐ সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
দেওয়া আছে,
সমান্তর ধারার ষষ্ঠ পদ $=55$
মনে করি, সমান্তর ধারাটির প্রথম পদ $a$ এবং সাধারণ অন্তর $d$।
আমরা জানি, সমান্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2}\{2a+(n-1)d\}$
এখানে $n=11$ বসিয়ে পাই,
$S_{11} = \dfrac{11}{2}\{2a+10d\}$
$= 11(a+5d)$
লক্ষ করি, $a+5d$ হলো সমান্তর ধারাটির ষষ্ঠ পদ $\left(\because a_6=a+(6-1)d=a+5d\right)$
প্রশ্নমতে, $a_6=a+5d=55$
সুতরাং,
$S_{11} = 11\times a_6$
$= 11\times 55$
$= 605$
সুতরাং, ধারাটির প্রথম $11$টি পদের সমষ্টি $605$। Answer
(খ) নং এর সমাধান
মনে করি, গুণোত্তর ধারাটির প্রথম পদ $= a$ এবং সাধারণ অনুপাত $= r$
আমরা জানি, গুণোত্তর ধারার $k$-তম পদ $= ar^{k-1}$
প্রশ্নমতে,
৫ম পদ, $ar^4 = \dfrac{2\sqrt3}{9}$ ........ (i)
১০ম পদ, $ar^9 = \dfrac{2}{81}$ ........ (ii)
(ii) নং কে (i) নং দ্বারা ভাগ করে পাই,
$\dfrac{ar^9}{ar^4} = \dfrac{\frac{2}{81}}{\frac{2\sqrt3}{9}}$
বা, $r^5 = \dfrac{2}{81}\times\dfrac{9}{2\sqrt3}$
বা, $r^5 = \dfrac{9}{81\sqrt3}$
বা, $r^5 = \dfrac{1}{9\sqrt3}$
বা, $r^5 = \dfrac{1}{3^2\times 3^{\frac{1}{2}}}$
বা, $r^5 = 3^{-\frac{5}{2}}$
বা, $r^5 = \left(3^{-\frac{1}{2}}\right)^5$
$\therefore r = 3^{-\frac{1}{2}} = \dfrac{1}{\sqrt3}$
$r$ এর মান (i) নং এ বসিয়ে পাই,
$a\times\left(3^{-\frac{1}{2}}\right)^4 = \dfrac{2\sqrt3}{9}$
বা, $a\times 3^{-2} = 2\times 3^{-\frac{3}{2}}$
বা, $a = 2\times 3^{-\frac{3}{2}+2}$
বা, $a = 2\times 3^{\frac{1}{2}}$
$\therefore a = 2\sqrt3$
এখন, গুণোত্তর ধারাটির চতুর্থ পদ,
$= ar^{4-1} = ar^3$
$= 2\sqrt3\times\left(3^{-\frac{1}{2}}\right)^3$
$= 2\times 3^{\frac{1}{2}}\times 3^{-\frac{3}{2}}$
$= 2\times 3^{-1}$
$= \dfrac{2}{3}$
সুতরাং, গুণোত্তর ধারাটির চতুর্থ পদ $\dfrac{2}{3}$। Answer
(গ) নং এর সমাধান
দেওয়া আছে,
$P=9+7+5+\cdots\cdots\cdots+n$
এখানে,
প্রথম পদ, $a=9$
সাধারণ অন্তর, $d=7-9=-2$
মনে করি, ধারাটিতে পদসংখ্যা $=k$টি, অর্থাৎ শেষ পদ $n$ হলো ধারাটির $k$তম পদ।
আমরা জানি, সমান্তর ধারার প্রথম $k$ পদের সমষ্টি, $P = \dfrac{k}{2}\{2a+(k-1)d\}$
$a=9$ ও $d=-2$ বসিয়ে পাই,
$P = \dfrac{k}{2}\{18+(k-1)(-2)\}$
$= \dfrac{k}{2}(18-2k+2)$
$= \dfrac{k}{2}(20-2k)$
$= k(10-k)$
প্রশ্নমতে,
$k(10-k) = -144$
বা, $10k-k^2=-144$
বা, $k^2-10k-144=0$
বা, $k^2-18k+8k-144=0$
বা, $k(k-18)+8(k-18)=0$
বা, $(k-18)(k+8)=0$
হয়, $k-18=0$
$\therefore k=18$
অথবা, $k+8=0$
$\therefore k=-8$
যেহেতু পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই $k=-8$ গ্রহণযোগ্য নয়। সুতরাং, $k=18$।
এখন, ধারাটির শেষ পদ (অর্থাৎ $n$ এর মান) নির্ণয় করি,
$n = a+(k-1)d$
$= 9+(18-1)\times(-2)$
$= 9+17\times(-2)$
$= 9-34$
$= -25$
সুতরাং, $n=-25$। Answer
ঐ সংখ্যক (অর্থাৎ $18$ সংখ্যক) সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়:
আমরা জানি, প্রথম $k$ সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি,
$1^2+2^2+3^2+\cdots+k^2 = \dfrac{k(k+1)(2k+1)}{6}$
এখানে $k=18$ বসিয়ে পাই,
$1^2+2^2+\cdots+18^2 = \dfrac{18\times(18+1)\times(2\times 18+1)}{6}$
$= \dfrac{18\times 19\times 37}{6}$
$= \dfrac{12654}{6}$
$= 2109$
সুতরাং, ঐ সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি $2109$। Answer
Comments (0)