সসীম ধারা : অনুশীলনী-১৩ - সৃজনশীল - ২২
| Article Stats | 💤 Page Views |
|---|---|
|
Reading Effort 410 words | 3 mins to read |
Total View 2 |
|
Last Updated 5 hours ago |
Today View 0 |
২২ একটি সমান্তর ধারার ১ম পদ $3$, সাধারণ অন্তর $4$.
- (ক) $10+7+4+ \cdots \cdots \cdots$ ধারাটির ১০ম পদ নির্ণয় কর।
- (খ) ধারাটির প্রথম $n$ পদের সমষ্টি $903$ হলে $n$ এর মান নির্ণয় কর।
- (গ) ধারাটির সাধারণ অন্তরকে ১ম পদ এবং ১ম পদ কে সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর ধারা গঠন কর এবং তার প্রথম $7$ টি পদের সমষ্টি নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
প্রদত্ত ধারাটি হলো: $10+7+4+ \cdots \cdots \cdots$
এটি একটি সমান্তর ধারা।
এখানে,
ধারাটির ১ম পদ, $a = 10$
সাধারণ অন্তর, $d = 7 - 10 = -3$
আমরা জানি, সমান্তর ধারার $n$ তম পদ $= a+(n-1)d$
$\therefore$ ১০ম পদ $= 10+(10-1)(-3)$
$= 10+9(-3)$
$= 10-27$
$= -17$
সুতরাং, ধারাটির ১০ম পদ $-17$। Answer
(খ) নং এর সমাধান
উদ্দীপক হতে পাই,
সমান্তর ধারার ১ম পদ, $a = 3$
সাধারণ অন্তর, $d = 4$
দেওয়া আছে, ধারাটির প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = 903$
আমরা জানি, সমান্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2}\left\{2a+(n-1)d\right\}$
শর্তমতে,
$\dfrac{n}{2}\left\{2(3)+(n-1)4\right\} = 903$
বা, $\dfrac{n}{2}\left\{6+4n-4\right\} = 903$
বা, $\dfrac{n}{2}\left\{4n+2\right\} = 903$
বা, $\dfrac{n}{2} \cdot 2(2n+1) = 903$
বা, $n(2n+1) = 903$
বা, $2n^2 + n = 903$
বা, $2n^2 + n - 903 = 0$
বা, $2n^2 - 42n + 43n - 903 = 0$
বা, $2n(n - 21) + 43(n - 21) = 0$
বা, $(n - 21)(2n + 43) = 0$
হয়,
$n - 21 = 0$
$\therefore n = 21$
অথবা,
$2n + 43 = 0$
বা, $2n = -43$
$\therefore n = -\dfrac{43}{2}$
কিন্তু পদসংখ্যা কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না, তাই $n = -\dfrac{43}{2}$ গ্রহণযোগ্য নয়।
সুতরাং, $n$ এর মান $21$। Answer
(গ) নং এর সমাধান
উদ্দীপক হতে পাই, সমান্তর ধারার ১ম পদ $= 3$ এবং সাধারণ অন্তর $= 4$
শর্তমতে, নতুন গুণোত্তর ধারাটির,
১ম পদ, $a = 4$
সাধারণ অনুপাত, $r = 3$
অতএব, গুণোত্তর ধারাটির,
১ম পদ $= 4$
২য় পদ $= ar = 4 \times 3 = 12$
৩য় পদ $= ar^2 = 4 \times 3^2 = 4 \times 9 = 36$
$\therefore$ গঠিত গুণোত্তর ধারাটি হলো: $4 + 12 + 36 + \cdots \cdots$
যেহেতু $r = 3 > 1$, তাই গুণোত্তর ধারার প্রথম $n$ পদের সমষ্টি,
$S_n = \dfrac{a(r^n - 1)}{r - 1}$
$\therefore$ ধারাটির প্রথম $7$ টি পদের সমষ্টি,
$S_7 = \dfrac{4(3^7 - 1)}{3 - 1}$
$= \dfrac{4(2187 - 1)}{2}$
$= 2 \times 2186$
$= 4372$
সুতরাং, গঠিত গুণোত্তর ধারাটি $4 + 12 + 36 + \cdots$ এবং এর প্রথম $7$ টি পদের সমষ্টি $4372$। Answer
Comments (0)