জাতীয় সংগীতের জন্ম কথা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
166 words | 1 min to read
Total View
371
Last Updated
11-Nov-2021 | 08:37 AM
Today View
0
জাতীয় সংগীতের জন্ম কথা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তৈরি করো।


মিলু : আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমাদের এই জাতীয় সংগীতের সুর কোন গান থেকে নেওয়া হয়েছে।

আমান : কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং সুর করা। কিন্তু কোন গানের সুর জানি না।

মিলু : হুম। আমাদের জাতীয় সংগীতের সুর গগন হরকরার, ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে।’ এই পল্লীগীতির সুর থেকে নেওয়া হয়েছে।

আমান : বাহ্! তুই এত্তসব জানলি কী করে? আজকাল গান শিখছিস না কি?

মিলু : গান শিখিনি। তবে গতকাল সুকান্ত দার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম এটি। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট গানের মধ্যে মাত্র আটটি গানের সুর ভিন্ন সুরের গান থেকে নেওয়া।

আমান : ঠিক আছে, আমি আজকেই বাসায় ফিরে ইন্টারনেটে বসে দেখব। যদি পারিস আমাকে ওই লিংকটা জানিয়ে দিস।

মিলু : অবশ্যই দেব। শোন ইন্টারনেট থেকে সবকিছু জানতে পারবি। আজকের মতো চল; দেরি হলে ক্লাস পাব না।

আমান : চল, তবে কাল এ নিয়ে আমরা আবার বসব। আসলেই নিজের দেশ সম্পর্কে এখনো অনেক কিছুই জানা বাকি!

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা