ব্যাকরণ : বহুব্রীহি সমাস

Article Stats 📡 Page Views
Reading Effort
783 words | 5 mins to read
Total View
8.3K
Last Updated
13-Nov-2021 | 02:51 PM
Today View
0
বহুব্রীহি সমাস

যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় অর্থ প্রকাশ করে থাকে, তাকে বহুব্রীহি সমাস বলে।

বহু ব্রীহি (ধান) আছে যার > বহুব্রীহি সমাস।

কয়েকটি উল্লেখযোগ্য বহুব্রীহি সমাসের উদাহরণ :
দশানন = দশ আনন যার

মহাত্মা = মহান আত্মা যার

সবান্ধব = বান্ধবসহ বর্তমান

বিপত্নীক = বিগত পত্নী যার

যুগজানি = যুবতী জায়া যার

চন্দ্রচূড় = চন্দ্র চূড়ায় যার

সহকর্মী = সমান কর্মী যে

পঙ্কজ = পঙ্কে জন্মে যা

সতীর্থ = সমান তীর্থ যার

হতভাগ্য = হত ভাগ্য যার

গৌরাঙ্গ = গৌর অঙ্গ যার

সজল = জলের সহিত বর্তমান

বিচিত্রকর্মা = বিচিত্র কর্ম যার

সহোদর = সহ উদর যাদের / সমান উদর যাদের

অপয়া = পয় নাই যার

সবেগ = বেগের সঙ্গে বর্তমান

নির্মল = নাই মল (দোষ) যার

রাশভারী = রাশ ভারি যার

শূলপাণি = শূল পাণিতে যার

বহুব্রীহি সমাস নয় প্রকারের হয়ে থাকে। যথা:
  • সমানাধিকরণ বহুব্রীহি
  • ব্যধিকরণ বহুব্রীহি
  • ব্যতিহার বহুব্রীহি
  • মধ্যপদলোপী বহুব্রীহি
  • নঞ্ বহুব্রীহি
  • সহার্থক বহুব্রীহি
  • প্রত্যয়ান্ত বহুব্রীহি
  • সংখ্যাবাচক বহুব্রীহি
  • অলুক বহুব্রীহি

তবে নিপাতনে সিদ্ধ বলে আর এক প্রকার বহুব্রীহি সমাস আছে।

১। সমাধিকরণ বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।

যে বহুব্রীহি সমাসে পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকে। যেমন:
হৃতসর্বস্ব = হৃত হয়েছে সর্বস্ব যার

খোশমেজাজ = খোশ মেজাজ যার

হতশ্রী = হত হয়েছে শ্রী যার

নীলকন্ঠ = নীল কন্ঠ যার

পক্বকেশ = পক্বকেশ যার

২। ব্যধিকরণ বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।

যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদ কোনোটিই সাধারণত বিশেষণ নয় (অন্যপদ)। যেমন:
আশীবিষ = আশীতে বিষ যার

বজ্রদেহ = বজ্রতে দেহ যার

বীণাপাণি = বীণা পাণিতে যার

পদ্মনাভ = পদ্ম নাভিতে যার

কথাসর্বস্ব = কথা সর্বস্ব যার

বোঁটাখসা = বোঁটা খসেছে যার

দুকানকাটা = দুই কান কাটা যার

ছাপোষা = ছা পোষা যার

৩। ব্যতিহার বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।

পরস্পর একজাতীয় ক্রিয়া করা বোঝালে এ সমাস হয়।এতে পূর্বপদে আ এবং উত্তরপদে ই যুক্ত হতে দেখা যায়। যেমন:
ঘুষাঘুষি = ঘুষিতে ঘুষিতে যে লড়াই

কানাকানি = কানে কানে যে কথা

লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ

কেশাকেশি = কেশে কেশে ধরে যে যুদ্ধ

দেখাদেখি = দেখায় দেখায় যে ক্রিয়া

হাসাহাসি = হাসিতে হাসিতে যে ক্রিয়া

৪। নঞ্ বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।

নঞর্থক পদের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তাই নঞ্ বহুব্রীহি সমাস।যেমন:
বেওয়ারিশ = বে (নাই) ওয়ারিশ যার

বেতার = বে (নাই) তার যার

নিঃশঙ্ক = নাই শঙ্কা যার

নিষ্কলঙ্ক = নাই কলঙ্ক যার

বিপত্নীক = বিগত পত্নী যার

বেকার = কর্ম নাই যার

নিরক্ষর = অক্ষরজ্ঞান নেই যার

অজানা = না (নয়) জানা যা

৫। মধ্যপদলোপী বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।

যে বহুব্রীহি সমাস ব্যাসবাক্যের মধ্যস্থিত কোনো পদকে লোপ করে বা গ্রহণ না করেই তৈরি হয়। যেমন:
দশবছুরে = দশ বছর বয়স যার

কমলাক্ষ = কমলের মতো অক্ষি যার

বিড়ালচোখী = বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর

কাঞ্চনপ্রভ = কাঞ্চন বা সোনার মতো প্রভা যার

শূর্পণখা = শূর্পের (কুলা) ন্যায় নখ যে নারীর

মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের আরো দুটো নাম কি? উপমাত্মক বহুব্রীহি ও ব্যাখ্যাত্মক বহুব্রীহি।

৬। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।

যে বহুব্রীহি সমাসে আ, এ, ও ইত্যাদি প্রত্যয়যুক্ত হয়। যেমন:
দোটানা = দুই দিকে টান যার

নিখরচে = নেই খরচ যার

অকেজো = কোনো কাজে লাগে না৷ যা

ঘরমুখো = ঘরের দিকে মুখ যার

দোমনা = দুই দিকে মন যার

৭। সহার্থক বহুব্রীহি সমাস কাকে বল? উদাহরণ দাও।

পূর্বপদের সাথে বিশেষ্য উত্তরপদের বহুব্রীহি সমাস নিষ্পন্ন হলে তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে।যেমম:
সশিষ্য = শিষ্যের সহিত বর্তমান

সকর্দম = কর্দমের সহিত বর্তমান

সবান্ধব = বান্ধবের সহিত বর্তমান

সক্রিয় = ক্রিয়ার সহিত বর্তমান

সজল = জলের সহিত বর্তমান

৮। অলুক বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।

বহুব্রীহি সমাসে পূর্বপদের বিভক্তি বজায় থাকলে এবং কোনো পদের পরিবর্তন না হলে তা অলুক বহুব্রীহি সমাস বলে। উদাহরণ:
মাথায়পাগড়ি = মাথায় পাগড়ি যার

গলায়গামছা = গলায় গামছা যার

মুখেভাত = মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে

হাতেখড়ি = হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে

গায়েহলুদ = গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে

৯। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণ দাও।

যে বহুব্রীহি সমাসে পূর্বপদে সংখ্যাবাচক এবং পরপদ বিশোষ্য। উদাহরণ:
দশানন = দশ আনন (মুখ) যার

দশভুজা = দশ ভুজ (হাত) যার

দোনলা = দুনি নল যার

সহস্রলোচন = সহস্র লোচন যার

দশগজি = দশ গজ পরিমাণ যা

চৌচালা = চার চাল যে ঘরের

সেতার = সে (তিন) তার যে যন্ত্রের

চারহাতি = চার হাত পরিমাণ যা

তেপায়া = তিন পা বিশিষ্ট যা

নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস কালে বলো? উদাহরণ সহ লিখো।

কোনো নিয়মে ব্যাখ্যা করা যায় না, অথচ বহুব্রীহি সমাস বলে গণ্য। যেমন:
সুহৃদ = সু (শোভন) হৃদয় যার

নিরুপায় = নিঃ (নাই) উপায় যার

বেহায়া = হায়া নাই যার

বেপরোয়া = নাই পরোয়া যার

দ্বীপ = দুই দিকে অপ যার

অন্তরীপ = অন্তর্গত অপ যার

জীবন্মৃত = জীবিত থেকেও যে মৃত

পন্ডিতমূর্খ = পন্ডিত হয়েও মূর্খ।

আজিবুল হাসান
৯ এপ্রিল, ২০২১

Related Links
সমাস → দ্বন্দ্ব সমাসদ্বিগু সমাস - তৎপুরুষ সমাস - কর্মধারয় সমাস - বহুব্রীহি সমাস  - অব্যয়ীভাব সমাস

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা