ব্যাকরণ : দ্বন্দ্ব সমাস

Article Stats 📡 Page Views
Reading Effort
341 words | 2 mins to read
Total View
2.5K
Last Updated
13-Nov-2021 | 02:52 PM
Today View
0

দ্বন্দ্ব সমাস

যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন:
তাল ও তমাল = তাল–তমাল

দোয়াত ও কলম = দোয়াতকলম

মাতা ও পিতা = মাতাপিতা

এখানে তাল ও তমাল তবং দোয়াত ও কলম প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্যে ব্যাসবাক্যে এবং, ও, আর — তিনটি অব্যয় ব্যবহৃত হয়।

দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়। যথাঃ—

১. মিলনার্থক শব্দযোগে : মা–বাপ, মাসি–পিসি, জ্বিন–পরি, চা–বিস্কুট ইত্যাদি।

২. বিরোধতার্থক শব্দযোগে : দা–কুমড়ো, অহি–নকুল, স্বর্গ–নরক ইত্যাদি।

৩. বিপরীতার্থক শব্দযোগে : আয়–ব্যয়, জমা–খরচ, ছোট–বড়, ছেলে–বুড়ো, লাভ–লোকসান ইত্যাদি।

৪. অঙ্গবাচক শব্দযোগে : হাত–পা, নাক–কান, বুক–পিঠ, মাথা–মুন্ডু, নাক–মুখ ইত্যাদি।

৫. সংখ্যাবাচক শব্দযোগে : সাত–পাঁচ, নয়–ছয়, সাত–সতের, উনিশ–বিশ ইত্যাদি।

৬. সমার্থক শব্দযোগে : হাট–বাজার, ঘর–দুয়ার, কল–কারখানা, মোল্লা–মৌলভী, খাতা–পত্র, জন–মানব, কাজ–কর্ম, লজ্জা–শরম, নাম–ডাক ইত্যাদি।

৭. প্রায় সমার্থক ও সহচর শব্দযোগে : কাপড়–চোপড়, পোকা–মাকড়, দয়া–মায়া, ধূতি–চাদর ইত্যাদি।

৮. দুটি সর্বনামযোগে : যা–তা, যথা–তথা, তুমি–আমি, এখানে–সেখানে ইত্যাদি।

৯. দুটি ক্রিয়াযোগে : দেখা–শোনা, যাওয়া–আসা, চলা–ফেরা, দেওয়া–থোওয়া ইত্যাদি।

১০. দুটি ক্রিয়া বিশেষণযোগে : ধীরে–সুস্থে, আগে–পাছে, আকারে–ইঙ্গিতে ইত্যাদি।

১১. দুটি বিশেষণযোগে : ভালো–মন্দ, কম–বেশি, আসল–নকল, বাকি–বকেয়া ইত্যাদি।

১২. খাঁটি বাংলা শব্দযোগে : সোনা–রূপা, রাত–দিন ইত্যাদি।

অলুক দ্বন্দ্ব

যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। যেমন:–
দুধে–ভাতে

জলে–স্থলে

দেশে–বিদেশে

হাতে–কলমে

কলে–কারখানায়

নয়ে–ছয়ে

একশেষ দ্বন্দ্ব সমাস:
যে দ্বন্দ্ব সমাসে সমস্ত পদ একটি একক শব্দ হিসেবে দেখা দেয়; যে সমস্তপদে ব্যাসবাক্যের একাধিক শব্দ একপদে লুপ্ত থাকে; যে সমাসের সমস্তপদ সর্বদা বহুবচন হয় (এক বচন নয়), তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। একশেষে ব্যাসবাক্যে 'সমাহার' হবেনা।বাংলায় এর উদাহরণ বেশি নেই।তবে সংস্কৃতে প্রচুর পাওয়া যায়। যেমন:
নরশ্চ নরশ্চ নরশ্চ = নরাঃ (মানুষ মানুষ মানুষ =বহুমানুষ)

নরশ্চ নরশ্চ = নরৌ (মানুষ মানুষ = দুজন মানুষ)

এখানে নরাঃ বা নরৌ একশেষ দ্বন্দ্ব সমাস। বাংলায় 'আমরা' কে একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হিসেবে গণ্য করা হয়। (সে তুমি আমি = আমরা)। অবশ্য অনেকে 'আমরা'কে নিত্য সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করে।

তিন বা বহু পদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন:—
সাহেব–বিবি–গোলাম = সাহেববিবিগোলাম

হাত–পা–নাক–মুখ–চোখ = হাতপানাকমুখচোখ

কায়–মন–বাক্য = কায়মনোবাক্যে

ইট–সুরকি–চুন–কাঠ= ইটসুরকিচুনকাঠ

আজিবুল হাসান
৫ এপ্রিল, ২০২১

Related Links
সমাস → দ্বন্দ্ব সমাস - দ্বিগু সমাস - তৎপুরুষ সমাস - কর্মধারয় সমাস - বহুব্রীহি সমাস - অব্যয়ীভাব সমাস

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা