ব্যাকরণ : সমাস

Article Stats 📡 Page Views
Reading Effort
296 words | 2 mins to read
Total View
1.4K
Last Updated
13-Nov-2021 | 02:53 PM
Today View
0
সমাস

সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থসমন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।

যেমন:
দেশের সেবা — দেশসেবা
বই ও পুস্তক — বইপুস্তক
নেই পরোয়া যার — বেপরোয়া

বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্য নিয়ে মূলত সমাসের সৃষ্টি হয়েছে। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন একটি অর্থবোধক পদ তৈরি হয়। এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। সমাসের রীতি সংস্কৃত হতে বাংলায় এসেছে। তবে খাঁটি বাংলা সমাসেরও অনেক উদাহরণ পাওয়া যায়। সেগুলোতে আবার সংস্কৃতের নিয়ম খাটে না।

সমাসের প্রতীতি পাঁচটি। এগুলো হচ্ছে: সমস্তপদ, পূর্বপদ, পরপদ, ব্যাসবাক্য ও সমস্যমান পদ।

> সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম – সমস্ত পদ

> সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে।

> সমাসযুক্ত পদের প্রথম অংশ (শব্দ) কে 'পূর্বপদ' এবং পরবর্তী অংশ (শব্দ) কে 'পরপদ বা উত্তরপদ' বলে।

> সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, তার নাম সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। উদাহরন—
বিলাত – ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন।
এখানে, বিলাত – ফেরত, রাজকুমার ও সিংহাসন— এ তিনটি হল সমাসবদ্ধ পদ। এগুলোর গঠন:

বিলাত হতে ফেরত, রাজার কুমার, সিংহ চিহ্নিত আসন – এগুলো হলো ব্যাসবাক্য। এইসব ব্যাসবাক্যে 'বিলাত', 'ফেরত', 'রাজা', 'কুমার', 'সিংহ', 'আসন', হচ্ছে এক একটি সমস্যমান পদ। আর বিলাত–ফেরত, রাজকুমার এবং সিংহাসন সমস্ত পদ।বিলাত, রাজা ও সিংহ হচ্ছে পূর্বপদ এবং ফেরত, কুমার ও আসন হল পরপদ।

সমাস প্রধানত ছয় প্রকার:

[দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। আবার কেউ কেউ কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। এদিক থেকে সমাস আবার মূলত ৪ প্রকার হয়ে থাকে।যথা: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি ও অব্যয়ীভাব। এসব ছাড়াও আবার প্রাদি, নিত্য, উপপদ ও অলুক ইত্যাদি কয়েকটি অপ্রধান সমাস রয়েছে।নিচে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।]

Related Links
সমাস → দ্বন্দ্ব সমাসদ্বিগু সমাস - তৎপুরুষ সমাস - কর্মধারয় সমাস - বহুব্রীহি সমাস - অব্যয়ীভাব সমাস

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা