আহত বন্ধুকে সমবেদনা জানিয়ে চিঠি

Article Stats 📡 Page Views
Reading Effort
191 words | 2 mins to read
Total View
12.7K
Last Updated
25-Mar-2023 | 02:10 PM
Today View
0
মনে করো, তোমার নাম সুমন। তুমি ঢাকার অধিবাসী। তোমার বরিশালের বন্ধু সুজন সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় আহত। আহত বন্ধুকে সমবেদনা জানিয়ে একটি পত্র লেখো। 


২২শে মে, ২০২০
নীলক্ষেত, ঢাকা

প্রিয় সুজন,
আমার শুভেচ্ছা নিও। আশা করি তুমি এখন আগের চেয়ে ভালো আছ। গত পরশু তোমার চিঠিতে জানতে পারলাম তুমি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছ। তোমাকে দেখতে যাওয়ার প্রবল ইচ্ছা থাকলেও পরীক্ষা থাকায় যেতে পারলাম না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। 

সুজন, তুমি তো জানোই আজকাল সড়ক দুর্ঘটনা কী ভয়াবহ মাত্রায় বেড়ে গেছে। নির্বিবাদে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। খবরের কাগজ খুললেই চোখে পড়ে দুর্ঘটনার খবর। সড়ক দুর্ঘটনা যেন মৃত্যুদূত হয়ে দাঁড়িয়ে আছে আমাদের দরজায়। খারাপ রাস্তা, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভারের অভাব, গাড়ির ফিটনেসে ঘাটতি, বহন ক্ষমতার বাইরে লোক ওঠানো, অনিয়ন্ত্রিত ওভারটেকিং প্রভৃতি কারণে দুর্ঘটনাগুলো ঘটে থাকে। জনগণের কল্যাণে প্রশাসনের এ সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে বের করা অত্যাবশ্যক। তবেই সড়কপথ হয়ে উঠবে নিরাপদ ও ঝুঁকিমুক্ত। নিশ্চিত হবে নাগরিক জীবন। তুমি ঠিকমতো ওষুধ খেও ও নিজের প্রতি খেয়াল রেখো। সাবধানতা অবলম্বন করে পথে চলাচল করো। 

তোমার আব্বু-আম্মুকে আমার সালাম এবং ছোটদের প্রীতি ও শুভাশিস দিও। তোমার দ্রুত সুস্থতা কামনা করি। আজ আর নয়। 

ইতি-
তোমার প্রীতিধন্য
সুমন

* [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (5)

Guest 02-May-2023 | 01:01:30 AM

ধন্যবাদ

Guest 30-Nov-2022 | 01:19:45 PM

thanks

Guest 01-Oct-2022 | 08:37:16 AM

Thanks

Guest 22-Aug-2022 | 04:33:38 PM

thank you

Guest 17-Mar-2021 | 03:31:03 AM

Thank you very much for give this

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা