পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ৩৮

Article Stats 📡 Page Views
Reading Effort
410 words | 3 mins to read
Total View
2
Last Updated
1 hour ago
Today View
2

৩৮ দশম শ্রেণির শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর দেয়া হলো:
61, 99, 62, 65, 98, 95, 81, 85, 90, 70, 77, 80, 75, 66, 68, 69, 75, 77, 82, 85, 87, 90, 92, 68, 70, 71, 72, 77, 78, 80, 83, 85, 75, 77, 81, 85, 75, 77, 81, 78

  • (ক) 5 শ্রেণি ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণি তৈরি কর।
  • (খ) সারণি থেকে সংক্ষিপ্ত নিয়মে গড় নির্ণয় কর।
  • (গ) সারণি থেকে গণসংখ্যা বহুভুজ আঁক।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা $= 99$ এবং সর্বনিম্ন সংখ্যা $= 61$।

উপাত্তের পরিসর $=$ (সর্বোচ্চ সংখ্যা $-$ সর্বনিম্ন সংখ্যা) $+ 1$

$= (99 - 61) + 1 = 38 + 1 = 39$


শ্রেণিব্যাপ্তি $5$ ধরে, শ্রেণিসংখ্যা $=$ পরিসরশ্রেণিব্যাপ্তি $=$ $\frac{39}{5} = 7.8 \approx 8$


শ্রেণিব্যাপ্তি $5$ ধরে ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি ট্যালি চিহ্ন গণসংখ্যা ($f_i$)
60-64||2
65-69||||5
70-74||||4
75-79|||| |||| |11
80-84 |||| || 7
85-89||||5
90-94|||3
95-99|||3
মোট $n = 40$

(খ) নং এর সমাধান

সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি শ্রেণি মধ্যমান ($x_i$) গণসংখ্যা ($f_i$) ধাপ বিচ্যুতি $u_i = \frac{x_i - a}{h}$ $f_i u_i$
60-64622-3-6
65-69675-2-10
70-74724-1-4
75-79 $a$ = 77 11 0 0
80-8482717
85-89875210
90-9492339
95-99973412
মোট $n = 40$ $\sum f_i u_i = 18$

এখানে,

ধরি, অনুমিত গড় $a = 77$

শ্রেণি ব্যবধান $h = 5$

মোট গণসংখ্যা $n = 40$

এবং $\sum f_i u_i = 18$


আমরা জানি, গড় $\bar{x} = a + \frac{\sum f_i u_i}{n} \times h$

মানগুলো বসিয়ে পাই,

গড় ক্লাসের মান $\bar{x} = 77 + \left( \frac{18}{40} \right) \times 5$

$= 77 + \frac{90}{40}$

$= 77 + 2.25$

$= 79.25$


সুতরাং, নির্ণেয় গড় $79.25$। Answer


(গ) নং এর সমাধান

গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণি মধ্যমান সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি শ্রেণি মধ্যমান গণসংখ্যা
55-59570
60-64622
65-69675
70-74724
75-797711
80-84827
85-89875
90-94923
95-99973
100-1041020

(বহুভুজটি $X$-অক্ষের সাথে মিলিয়ে দেওয়ার জন্য প্রথম শ্রেণির আগে এবং শেষ শ্রেণির পরে অতিরিক্ত দুইটি শ্রেণি নেওয়া হয়েছে যাদের গণসংখ্যা শূন্য।)

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে শ্রেণি মধ্যমানের ১ একক (অর্থাৎ ১০ ঘর = ১০ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে গণসংখ্যার ১ একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূলবিন্দু থেকে $57$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে $X$-অক্ষে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 2 4 6 8 10 11 12 57 62 67 72 77 82 87 92 97 102 শ্রেণি মধ্যমান গণসংখ্যা X Y 11

চিত্র: প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)