পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ৩৯

Article Stats 📡 Page Views
Reading Effort
341 words | 2 mins to read
Total View
2
Last Updated
4 hours ago
Today View
0

৩৯ ১০ম শ্রেণির 60 জন শিক্ষার্থীর ওজন (কেজি) এর গণসংখ্যা সারণি দেওয়া হলো:

ওজন (কেজি) 41-45 46-50 51-55 56-60 61-65 66-70
শিক্ষার্থীর সংখ্যা 6 10 13 20 6 5
  • (ক) কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে?
  • (খ) সারণি হতে মধ্যক নির্ণয় কর।
  • (গ) গণসংখ্যা সারণি হতে আয়তলেখ অঙ্কন কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

কেন্দ্রীয় প্রবণতা (Central Tendency): অবিন্যস্ত উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্তগুলো মাঝামাঝি কোনো একটি মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্তসমূহের মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে।

সাধারণত গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়। Answer


(খ) নং এর সমাধান

মধ্যক নির্ণয়ের জন্য যোজিত (ক্রমযোজিত) গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

ওজন (কেজি) গণসংখ্যা ($f_i$) যোজিত গণসংখ্যা ($F_c$)
41-4566
46-50106+10=16
51-551316+13=29
56-60 20 29+20=49
61-65649+6=55
66-70555+5=60
মোট $n = 60$

এখানে, মোট গণসংখ্যা $n = 60$

অতএব, $\frac{n}{2} = \frac{60}{2} = 30$


যেহেতু, $30$ তম পদের অবস্থান $56-60$ শ্রেণিতে, তাই মধ্যক শ্রেণি হলো $56-60$।

এখানে,

মধ্যক শ্রেণির নিম্নসীমা, $L = 56$

মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা, $F_c = 29$

মধ্যক শ্রেণির গণসংখ্যা, $f_m = 20$

শ্রেণি ব্যবধান, $h = 5$


আমরা জানি, মধ্যক $= L + \left( \frac{n}{2} - F_c \right) \times \frac{h}{f_m}$

$= 56 + (30 - 29) \times \frac{5}{20}$

$= 56 + 1 \times 0.25$

$= 56 + 0.25$

$= 56.25$


সুতরাং, নির্ণেয় মধ্যক $56.25$ কেজি। Answer


(গ) নং এর সমাধান

আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি (ওজন) অবিচ্ছিন্ন শ্রেণিসীমা গণসংখ্যা
41-4540.5 - 45.56
46-5045.5 - 50.510
51-5550.5 - 55.513
56-6055.5 - 60.520
61-6560.5 - 65.56
66-7065.5 - 70.55

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে গণসংখ্যার ১ একক ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। $X$-অক্ষে মূলবিন্দু থেকে $40.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 5 10 15 20 25 40.5 45.5 50.5 55.5 60.5 65.5 70.5 অবিচ্ছিন্ন শ্রেণিসীমা গণসংখ্যা 6 10 13 20 6 5 X Y

চিত্র: প্রদত্ত উপাত্তের আয়তলেখ

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)