পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ৪০
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 335 words | 2 mins to read |
Total View 2 |
|
Last Updated 1 day ago |
Today View 0 |
৪০ নিচের সারণিটি লক্ষ কর:
| শ্রেণিব্যাপ্তি | 31-40 | 41-50 | 51-60 | 61-70 | 71-80 | 81-90 | 91-100 |
|---|---|---|---|---|---|---|---|
| গণসংখ্যা | 7 | 4 | 8 | 12 | 9 | 4 | 6 |
- (ক) কেন্দ্রীয় প্রবণতা কী?
- (খ) প্রদত্ত সারণি থেকে প্রচুরক নির্ণয় কর।
- (গ) উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
(ক) নং এর সমাধান
কেন্দ্রীয় প্রবণতা (Central Tendency): অবিন্যস্ত উপাত্তসমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্তগুলো মাঝামাঝি কোনো একটি মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্তসমূহের মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে।
সাধারণত গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়। Answer
(খ) নং এর সমাধান
প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণি হতে দেখা যায়, গণসংখ্যা সর্বাধিক $12$ আছে $61-70$ শ্রেণিতে।
সুতরাং, প্রচুরক শ্রেণি হলো $61-70$।
এখানে,
প্রচুরক শ্রেণির নিম্নসীমা, $L = 60.5$
প্রচুরক শ্রেণির গণসংখ্যা $= 12$
প্রচুরক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির গণসংখ্যা,ভুরক শ্রেণির পূর্ববর্তী গণসংখ্যা $= 8$ (শ্রেণি: $51-60$)
প্রচুরক শ্রেণির পরবর্তী শ্রেণির গণসংখ্যা $= 9$ (শ্রেণি: $71-80$)
$f_1 = 12 - 8 = 4$
$f_2 = 12 - 9 = 3$
শ্রেণি ব্যবধান, $h = 10$
আমরা জানি, প্রচুরক $= L + \frac{f_1}{f_1 + f_2} \times h$
$= 60.5 + \frac{4}{4 + 3} \times 10$
$= 60.5 + \frac{4}{7} \times 10$
$= 60.5 + \frac{40}{7}$
$= 60.5 + 5.714$ (প্রায়)
$= 66.21$ (প্রায়)
সুতরাং, নির্ণেয় প্রচুরক $66.21$ (প্রায়)। Answer
(গ) নং এর সমাধান
অজিভ রেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ও যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:
| শ্রেণিব্যাপ্তি | অবিচ্ছিন্ন শ্রেণিসীমা | গণসংখ্যা | যোজিত গণসংখ্যা |
|---|---|---|---|
| 31-40 | 30.5 - 40.5 | 7 | 7 |
| 41-50 | 40.5 - 50.5 | 4 | 7+4=11 |
| 51-60 | 50.5 - 60.5 | 8 | 11+8=19 |
| 61-70 | 60.5 - 70.5 | 12 | 19+12=31 |
| 71-80 | 70.5 - 80.5 | 9 | 31+9=40 |
| 81-90 | 80.5 - 90.5 | 4 | 40+4=44 |
| 91-100 | 90.5 - 100.5 | 6 | 44+6=50 |
অঙ্কনের বিবরণ:
ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে যোজিত গণসংখ্যার ১ একক ধরে অজিভ রেখা অঙ্কন করা হলো। $X$-অক্ষে মূলবিন্দু থেকে $30.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।
চিত্র: প্রদত্ত উপাত্তের অজিভ রেখা
Comments (0)