ত্রিকোণমিতিক অনুপাত : অনুশীলনী-৯ - সৃজনশীল - ৭
| Article Stats | 💤 Page Views |
|---|---|
|
Reading Effort 450 words | 3 mins to read |
Total View 2 |
|
Last Updated 5 hours ago |
Today View 0 |
৭
(i) $\cot^4 A - \cot^2 A=1$
(ii) একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় $12$ cm ও $5$ cm, অতিভুজ ও বৃহত্তর বাহুর অন্তর্গত কোণ $\theta$
- (ক) $\sec \theta = 4 \sqrt{2}$ এবং $\sin \theta = \frac{1}{2\sqrt2}$ হলে $\tan \theta$ এর মান কত?
- (খ) (i) হতে প্রমাণ কর যে, $\cos^2 A = \tan^2 A$
- (গ) (ii) হতে $\sin^2 \theta - \cos^2 \theta + \tan^2 \theta - \sec^2 \theta$ এর মান নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
দেওয়া আছে,
$\sec \theta = 4 \sqrt{2}$
এবং $\sin \theta = \frac{1}{2\sqrt2}$
আমরা জানি, $\cos \theta = \frac{1}{\sec \theta}$
$\therefore \cos \theta = \frac{1}{4\sqrt{2}}$
আবার, $\tan \theta = \frac{\sin \theta}{\cos \theta}$
মান বসিয়ে পাই,
$\tan \theta = \frac{\frac{1}{2\sqrt2}}{\frac{1}{4\sqrt{2}}}$
বা, $\tan \theta = \frac{1}{2\sqrt2} \times \frac{4\sqrt{2}}{1}$
বা, $\tan \theta = \frac{4\sqrt{2}}{2\sqrt{2}}$
$\therefore \tan \theta = 2$
সুতরাং, $\tan \theta$ এর মান $2$। Answer
(খ) নং এর সমাধান
উদ্দীপক (i) হতে পাই,
$\cot^4 A - \cot^2 A = 1$
বা, $\cot^4 A = 1 + \cot^2 A$ [পক্ষান্তর করে]
আমরা জানি,
$1 + \cot^2 A = {\rm cosec}^2 A$
বা, $\cot^4 A = {\rm cosec}^2 A$ [মান বসিয়ে]
বা, $\frac{\cos^4 A}{\sin^4 A} = \frac{1}{\sin^2 A}$
বা, $\cos^4 A = \frac{\sin^4 A}{\sin^2 A}$
বা, $\cos^4 A = \sin^2 A$
বা, $\frac{\cos^4 A}{\cos^2 A} = \frac{\sin^2 A}{\cos^2 A}$ [উভয়পক্ষকে $\cos^2 A$ দ্বারা ভাগ করে]
বা, $\cos^2 A = \left(\frac{\sin A}{\cos A}\right)^2$
$\therefore \cos^2 A = \tan^2 A$ Proved
(গ) নং এর সমাধান
দৃশ্যকল্প (ii) হতে পাই,
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় (লম্ব ও ভূমি) $12$ cm ও $5$ cm।
এখানে বৃহত্তর বাহু $= 12$ cm।
দেওয়া আছে, অতিভুজ ও বৃহত্তর বাহুর অন্তর্গত কোণ $\theta$।
যেহেতু $\theta$ কোণটি বৃহত্তর বাহুর সাথে উৎপন্ন হয়েছে, তাই $\theta$ কোণের সাপেক্ষে:
ভূমি $= 12$ cm
লম্ব $= 5$ cm
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
অতিভুজ$^2 =$লম্ব$^2 + $ভূমি$^2$
বা, অতিভুজ$^2 = 5^2 + 12^2$
বা, অতিভুজ$= \sqrt{5^2 + 12^2}$
বা, অতিভুজ$= \sqrt{5^2 + 12^2}$
বা, অতিভুজ$= \sqrt{25 + 144}$
বা, অতিভুজ$= \sqrt{169}$
$\therefore$ অতিভুজ$= 13$ cm
এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করি:
$\sin \theta =$ লম্ব⁄অতিভুজ $= \frac{5}{13}$
$\cos \theta =$ ভূমি⁄অতিভুজ $= \frac{12}{13}$
$\tan \theta =$ লম্ব⁄ভূমি $= \frac{5}{12}$
$\sec \theta =$ অতিভূজ⁄ভূমি $= \frac{13}{12}$
প্রদত্ত রাশি $= \sin^2 \theta - \cos^2 \theta + \tan^2 \theta - \sec^2 \theta$
মানগুলো বসিয়ে পাই,
$= \left(\frac{5}{13}\right)^2 - \left(\frac{12}{13}\right)^2 + \left(\frac{5}{12}\right)^2 - \left(\frac{13}{12}\right)^2$
$= \frac{25}{169} - \frac{144}{169} + \frac{25}{144} - \frac{169}{144}$
প্রথম দুটি এবং শেষ দুটি পদ একসাথে ল.সা.গু. করি,
$= \frac{25 - 144}{169} + \frac{25 - 169}{144}$
$= \frac{-119}{169} + \frac{-144}{144}$
$= -\frac{119}{169} - 1$
পুনরায় ল.সা.গু. করে পাই,
$= \frac{-119 - 169}{169}$
$= -\frac{288}{169}$
সুতরাং, নির্ণেয় মান $-\frac{288}{169}$। Answer
Comments (0)