পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ৪১

Article Stats 📡 Page Views
Reading Effort
357 words | 2 mins to read
Total View
2
Last Updated
5 hours ago
Today View
0

৪১ নবম শ্রেণির 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণিব্যাপ্তি 51-55 56-60 61-65 66-70 71-75 76-80
গণসংখ্যা 8 12 20 10 6 4
  • (ক) মধ্যক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

মধ্যক শ্রেণি নির্ণয়ের জন্য যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি গণসংখ্যা ($f_i$) যোজিত গণসংখ্যা ($F_c$)
51-5588
56-60128+12=20
61-65 20 20+20=40
66-701040+10=50
71-75650+6=56
76-80456+4=60
মোট $n = 60$

এখানে, মোট গণসংখ্যা $n = 60$

অতএব, $\frac{n}{2} = \frac{60}{2} = 30$


যেহেতু, $30$ তম পদের অবস্থান $61-65$ শ্রেণিতে, তাই মধ্যক শ্রেণি হলো $61-65$।


মধ্যক শ্রেণির মধ্যমান $=$ $61 + 65$$2$

$=$ $126$$2$

$= 63$


সুতরাং, মধ্যক শ্রেণির মধ্যমান $63$। Answer


(খ) নং এর সমাধান

সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি শ্রেণি মধ্যমান ($x_i$) গণসংখ্যা ($f_i$) ধাপ বিচ্যুতি $u_i = \frac{x_i - a}{h}$ $f_i u_i$
51-55538-2-16
56-605812-1-12
61-65 $a$ = 63 20 0 0
66-706810110
71-75736212
76-80784312
মোট $n = 60$ $\sum f_i u_i = 6$

এখানে,

ধরি, অনুমিত গড় $a = 63$

শ্রেণি ব্যবধান $h = 5$

মোট গণসংখ্যা $n = 60$

এবং $\sum f_i u_i = 6$


আমরা জানি, গড় $\bar{x} = a + \frac{\sum f_i u_i}{n} \times h$

মানগুলো বসিয়ে পাই,

গড় $\bar{x} = 63 + \left( \frac{6}{60} \right) \times 5$

$= 63 + \frac{30}{60}$

$= 63 + 0.5$

$= 63.5$


সুতরাং, নির্ণেয় গড় $63.5$। Answer


(গ) নং এর সমাধান

আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা সারণি তৈরি করা হলো:

শ্রেণিব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণিসীমা গণসংখ্যা
51-5550.5 - 55.58
56-6055.5 - 60.512
61-6560.5 - 65.520
66-7065.5 - 70.510
71-7570.5 - 75.56
76-8075.5 - 80.54

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে গণসংখ্যার ১ একক ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। $X$-অক্ষে মূলবিন্দু থেকে $50.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 5 10 15 20 50.5 55.5 60.5 65.5 70.5 75.5 80.5 অবিচ্ছিন্ন শ্রেণিসীমা গণসংখ্যা 8 12 20 10 6 4 X Y

চিত্র: প্রদত্ত উপাত্তের আয়তলেখ

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)