সাধারণ জ্ঞান : মানব দেহ (Human Body)

History 📡 Page Views
Published
05-May-2021 | 07:55 AM
Total View
1.2K
Last Updated
10-Dec-2025 | 09:09 PM
Today View
0
মানব দেহ
(Human Body)

রক্ত কী? — রক্ত এক ধরনের তরল যোজক কলা।

রক্তের উপাদান কয়টি ও কী কী? — ২ টি। যথা : রক্ত রস (৫৫%) এবং রক্ত কণিকা (৪৫%)। 

রক্ত রস বা প্লাজমা কী? — রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে।

রক্ত কণিকা কয় ধরনের? — ৩ ধরনের। যথা : লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা। 

পূর্ণবয়স্ক মানুষের দেহের রক্তের পরিমাণ কত? — ৫–৬ লিটার। ( একজন মানুষের দেহের মোট ওজনের ৭% রক্ত থাকে।)

রক্তের pH কত? — ৭.৩৫ – ৭.৪৫ অর্থাৎ সামান্য ক্ষারীয়। (Average 7.4) 

রক্তের কাজ = রক্তকণিকার কাজ + রক্তরসের কাজ

লোহিত রক্তকণিকা (Reb Blood Cell) কোথায় তৈরি হয় এবং ধ্বংস হয়? — অস্থিমজ্জায় তৈরি হয় এবং প্লীহায় সঞ্চিত এবং এক পর্যায়ে ধ্বংসপ্রাপ্ত হয়।

লোহিত রক্ত কণিকার গড় আয়ু কতদিন? — ১২০ দিন (৪ মাস)।

রক্তের বর্ণ লাল কেন হয়? — হিমোগ্লোবিন নামক রঞ্জকের উপস্থিতিতে।

আরশোলার রক্ত সাদা বা বর্ণহীন হয় কেন? — হিমোগ্লোবিনের অনুপস্থিতিতে।

মানবদেহে হিমোগ্লোবিনের প্রধান কাজ কী? — অক্সিজেন পরিবহন করে এবং সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড পরিবহন করা।

রক্তশূন্যতা (Annaemia)কী? — রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়াকে রক্তশূন্যতা বলে।

হিমোগ্লোবিন তৈরিতে কি প্রয়োজন হয়? — আমিষ এবং লৌহ।

শ্বেত কণিকা (White Blood Cell) কয় ধরনের? — ২ ধরনের। যথা : দানাদার (নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল) এবং অদানাদার (লিস্ফোসাইট এবং মনোসাইট)।

শ্বেত কণিকার গড় আয়ুস্কাল কতদিন? — কয়েক ঘন্টা থেকে কতদিন।

মানুষের শরীরে শ্বেতকণিকা এবং লোহিত কণিকার অনুপাত কত? — ১ : ৭০০ 

অনুচক্রিকার কাজ কী? — দেহের কোনো অংশে কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে।

রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর : (মনে রাখার ছন্দ — ফুল পড়ে টুপ করে)
(ক) ফ্রিবিনোজেন — ফুল
(খ) প্রোথ্রোম্বিন — পড়ে
(গ) টিস্যু থ্রোম্বোপ্লোস্টিন — টুপ
(ঘ) ক্যালসিয়াম আয়ন — করে।

দেহের অভ্যন্তরে রক্ত জমাট না বাঁধার কারণ কী? — হেপারিনের উপস্থিতির কারণে।

কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার  ফ্যাক্টর তৈরিতে সাহায্য করে? — ভিটামিন কে।

আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে? — অক্সিজেন এবং গ্লুকোজ।

রক্তের তরল অংশের নাম কী? — প্লাজমা।

কেঁচোর দেহে হিমোগ্লোবিন থাকে? — রক্তরসে।

রক্তের হিমোগ্লোবিন একধরনের — Protein

লোহিত কণিকার পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে কোন ভিটামিন? — ভিটামিন বি-১২

মানবদেহে অক্সিজেন পরিবহন হয় কোন অঙ্গের মাধ্যমে? — রক্তের মাধ্যমে। 

একটি রক্তের রিপোর্টে কোনটি বেশি থাকা ভাল? — হিমোগ্লোবিন। 

রক্তে ইউরিক এসিডের পরিমাণ বৃদ্ধিতে কোন রোগ হতে পারে? — গেটেবাত।

রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কি হতে পারে? — ডায়াবেটিস। 

রক্তে কোলেস্টেরলের বৃদ্ধিতে হতে পারে — হৃদরোগের ঝুঁকি।

কোনটির অভাবে রক্তশূন্যতা হতে পারে? — আয়রন।

কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা শুরু হয়?  — ভিটামিন বি-১২

থ্যালাসেমিয়া (Thalassemia) হলো — রক্তের জন্মগত ক্রুটি।

 WBC (White Blood Cell) এর জীবন কতদিন? — ১ দিন।

Phagocytosis প্রক্রিয়াটি সাধিত কোথায় হয়? — নিউট্রোফিলে।

দেহের প্রতিরক্ষণ ও আত্নরক্ষার কাজে সাহায্য করে থাকে — শ্বেত রক্ত কণিকা। 

মানবদেহের ট্রাফিক পুলিশ/ পুলিশ হিসেবে কাজ করে কোনটি? — শ্বেত রক্ত কণিকা।

রক্তে শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়াকে কি বলে? — লিউকোমিয়া। (প্রকৃতপক্ষে লিউকোসাইটোসিস বলা হয়)।

রক্তে শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক বেড়ে যাওয়াকে কি বলে? — লিউকেমিয়া।

রক্তে শ্বেত রক্তকণিকা হ্রাস পাওয়াকে কি বলে? — লিউকোপেনিয়া।

শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলে? — লিউকোপোয়েসিস। 

রক্তে Platelet (অনুচক্রিকা) এর কাজ কি? — রক্ত জমাট বাঁধতে সাহায্য করা।

রক্ত জমাট বাঁধায় কোন ধাতুর আয়ন সাহায্য করে থাকে? — ক্যালসিয়াম।

পরপর দুবার রক্তদানের মধ্যবর্তী সময়ের ব্যবধান কমপক্ষে কত হওয়া লাগে? — ৯০ দিন (৩ মাস)।

মানুষের রক্তের গ্রুপ কয়টি? — ৪ টি ( A, B, AB, O) 

কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা (Universal Donar) বলা হয়? — O কে।

রক্তের ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে? —  কার্ল ল্যান্ডস্টেইনার।

‘O’ গ্রুপের রক্তের বৈশিষ্ট্য কোনটি? — A & B অ্যান্টিজেন নেই এবং A & B অ্যান্টিবডি আছে।

কোন রক্তকে সর্বজনীন গ্রহীতা বলে? (Which blood group is the universal blood receiver in human body?) — AB Blood কে।

Anti–D immunoglobulin শিশুর জন্মের পর দেওয়া হয় — মাকে।

নেগেটিভ রক্তের মাকে প্রথম শিশু জন্ম দেবার পর কোন ইনজেকশন দেওয়া হয়? — Anti–D immunoglobulin

একটি রক্তদান শিবিরে আপনি যদি ২৫০ মিলি. রক্ত দান করেন তাহলে আপনার শরীরের মোট রক্তের শতকরা কত ভাগ রক্ত নেওয়া হয়?
উত্তর :৫%
ব্যাখ্যা :
শরীরের মোট রক্তের পরিমাণ = ৫ L = ৫০০০ mL

এখন,
৫০০০ mL এর মধ্যে দান করলেন ২৫০ mL
∴ ১ mL এর মধ্যে দান করলেন ${২৫০ \over ৫০০০}$ mL
∴ ১০০ mL এর মধ্যে দান করলেন ${২৫০ \over ৫০০০} \times ১০০$ mL
= ৫ মিলি।

Blood Group (ব্লাড গ্রুপ)
Blood Group Antigen Antibody
A A B
B B A
AB A & B None
O None A & B
লোহিত রক্ত কণিকার ঝিল্লিতে রেসাস বানরের লোহিত কণিকার ঝিল্লির মত একটি এন্টিজেন থাকে। ঐ এন্টিজেনকে রেসাস ফ্যাক্টর বা Rh ফ্যাক্টর বলে। Rh ফ্যাক্টর বিশিষ্ট রক্তকে Rh +ve রক্ত এবং Rh বিহীন রক্তকে Rh –ve রক্ত বলে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৩ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৫ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৮ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১০ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১২ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৫ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৭ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৯ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২২ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৩ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৪ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৫ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৬ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৯ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩২ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার