সসীম ধারা : অনুশীলনী-১৩ - সৃজনশীল - ২৭
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 499 words | 3 mins to read |
Total View 3 |
|
Last Updated 14 hours ago |
Today View 0 |
২৭
(i) কোনো সমান্তর ধারার $25$ তম পদ $99$ এবং $31$ তম পদ $135$.
(ii) একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ $\dfrac{1}{\sqrt2}$ এবং নবম পদ $\dfrac{1}{8\sqrt2}$
- (ক) প্রথম $20$টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় কর।
- (খ) সমান্তর ধারাটির প্রথম $40$টি পদের সমষ্টি নির্ণয় কর।
- (গ) গুণোত্তর ধারাটি নির্ণয় কর।
(ক) নং এর সমাধান
আমরা জানি, প্রথম $n$ সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, $S_n = \left\{ \dfrac{n(n+1)}{2} \right\}^2$
এখানে, $n = 20$
$\therefore$ প্রথম $20$টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি,
$S_{20} = \left\{ \dfrac{20(20+1)}{2} \right\}^2$
$= \left( \dfrac{20 \times 21}{2} \right)^2$
$= (10 \times 21)^2$
$= (210)^2$
$= 44100$
সুতরাং, প্রথম $20$টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি $44100$। Answer
(খ) নং এর সমাধান
মনে করি, সমান্তর ধারাটির প্রথম পদ $= a$ এবং সাধারণ অন্তর $= d$
আমরা জানি, সমান্তর ধারার $n$ তম পদ $= a+(n-1)d$
উদ্দীপক (i) অনুসারে,
$25$ তম পদ $= 99$
বা, $a+(25-1)d = 99$
বা, $a+24d = 99$ -------- (i)
এবং $31$ তম পদ $= 135$
বা, $a+(31-1)d = 135$
বা, $a+30d = 135$ -------- (ii)
সমীকরণ (ii) থেকে (i) নং বিয়োগ করে পাই,
$(a+30d) - (a+24d) = 135 - 99$
বা, $6d = 36$
বা, $d = \dfrac{36}{6}$
$\therefore d = 6$
এখন, $d$ এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই,
$a+24(6) = 99$
বা, $a+144 = 99$
বা, $a = 99 - 144$
$\therefore a = -45$
আবার আমরা জানি, সমান্তর ধারার প্রথম $n$ সংখ্যক পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2} \{2a+(n-1)d\}$
$\therefore$ ধারাটির প্রথম $40$টি পদের সমষ্টি,
$S_{40} = \dfrac{40}{2} \{2(-45)+(40-1)6\}$
$= 20 \{-90 + 39 \times 6\}$
$= 20 \{-90 + 234\}$
$= 20 \times 144$
$= 2880$
সুতরাং, সমান্তর ধারাটির প্রথম $40$টি পদের সমষ্টি $2880$। Answer
(গ) নং এর সমাধান
মনে করি, গুণোত্তর ধারাটির প্রথম পদ $= a$ এবং সাধারণ অনুপাত $= r$
আমরা জানি, গুণোত্তর ধারার $n$ তম পদ $= ar^{n-1}$
উদ্দীপক (ii) অনুসারে,
৩য় পদ $= \dfrac{1}{\sqrt2}$
বা, $ar^{3-1} = \dfrac{1}{\sqrt2}$
বা, $ar^2 = \dfrac{1}{\sqrt2}$ -------- (i)
এবং ৯ম পদ $= \dfrac{1}{8\sqrt2}$
বা, $ar^{9-1} = \dfrac{1}{8\sqrt2}$
বা, $ar^8 = \dfrac{1}{8\sqrt2}$ -------- (ii)
সমীকরণ (ii) কে (i) নং দ্বারা ভাগ করে পাই,
$\dfrac{ar^8}{ar^2} = \dfrac{\dfrac{1}{8\sqrt2}}{\dfrac{1}{\sqrt2}}$
বা, $r^6 = \dfrac{1}{8\sqrt2} \times \sqrt2$
বা, $r^6 = \dfrac{1}{8}$
বা, $r^6 = \left(\dfrac{1}{\sqrt2}\right)^6$
$\therefore r = \pm\dfrac{1}{\sqrt2}$
যখন $r = \dfrac{1}{\sqrt2}$:
(i) নং সমীকরণ হতে পাই,
$a \left(\dfrac{1}{\sqrt2}\right)^2 = \dfrac{1}{\sqrt2}$
বা, $a \times \dfrac{1}{2} = \dfrac{1}{\sqrt2}$
বা, $a = \dfrac{2}{\sqrt2}$
$\therefore a = \sqrt2$
এক্ষেত্রে ধারাটি হবে: $a + ar + ar^2 + \cdots \cdots$
$= \sqrt2 + \left(\sqrt2 \times \dfrac{1}{\sqrt2}\right) + \left\{\sqrt2 \times \left(\dfrac{1}{\sqrt2}\right)^2\right\} + \cdots \cdots$
$= \sqrt2 + 1 + \dfrac{1}{\sqrt2} + \cdots \cdots$
যখন $r = -\dfrac{1}{\sqrt2}$:
(i) নং সমীকরণ হতে পাই,
$a \left(-\dfrac{1}{\sqrt2}\right)^2 = \dfrac{1}{\sqrt2}$
বা, $a \times \dfrac{1}{2} = \dfrac{1}{\sqrt2}$
$\therefore a = \sqrt2$
এক্ষেত্রে ধারাটি হবে: $a + ar + ar^2 + \cdots \cdots$
$= \sqrt2 + \left\{\sqrt2 \times \left(-\dfrac{1}{\sqrt2}\right)\right\} + \left\{\sqrt2 \times \left(-\dfrac{1}{\sqrt2}\right)^2\right\} + \cdots \cdots$
$= \sqrt2 - 1 + \dfrac{1}{\sqrt2} - \cdots \cdots$
সুতরাং, নির্ণেয় গুণোত্তর ধারাটি: $\sqrt2 + 1 + \dfrac{1}{\sqrt2} + \cdots \cdots$ অথবা $\sqrt2 - 1 + \dfrac{1}{\sqrt2} - \cdots \cdots$ Answer
Comments (0)