পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ৩২

Article Stats 💤 Page Views
Reading Effort
312 words | 2 mins to read
Total View
1
Last Updated
2 hours ago
Today View
1

৩২ ৯ম শ্রেণির 50 জন শিক্ষার্থীর ওজনের সারণি নিম্নরূপ:

ওজন (কেজি) 31-40 41-50 51-60 61-70 71-80 81-90
শিক্ষার্থীর সংখ্যা 6 8 13 10 8 5
  • (ক) ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি কর।
  • (খ) সারণি হতে প্রচুরক নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ সারণি হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যা সারণি নিচে তৈরি করা হলো:

শ্রেণি ব্যাপ্তি গণসংখ্যা ($f_i$) ক্রমযোজিত গণসংখ্যা ($F_c$)
31-4066
41-5086+8=14
51-601314+13=27
61-701027+10=37
71-80837+8=45
81-90545+5=50
মোট $n = 50$

(খ) নং এর সমাধান

প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণি হতে দেখা যায়, গণসংখ্যা সর্বাধিক $13$ আছে $51-60$ শ্রেণিতে।

সুতরাং, প্রচুরক শ্রেণি হলো $51-60$।


এখানে,

প্রচুরক শ্রেণির নিম্নসীমা, $L = 50.5$

প্রচুরক শ্রেণির গণসংখ্যা, $f_m = 13$

প্রচুরক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির গণসংখ্যা, $f_1 = 13 - 8 = 5$

প্রচুরক শ্রেণির পরবর্তী শ্রেণির গণসংখ্যা, $f_2 = 13 - 10 = 3$

শ্রেণি ব্যবধান, $h = 10$


আমরা জানি, প্রচুরক $= L + \frac{f_1}{f_1 + f_2} \times h$

$= 50.5 + \frac{5}{5 + 3} \times 10$

$= 50.5 + \frac{5}{8} \times 10$

$= 50.5 + \frac{50}{8}$

$= 50.5 + 6.25$

$= 56.75$


সুতরাং, নির্ণেয় প্রচুরক $56.75$ কেজি। Answer


(গ) নং এর সমাধান

গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণি মধ্যমান সারণি তৈরি করা হলো:

শ্রেণি ব্যাপ্তি শ্রেণি মধ্যমান গণসংখ্যা
21-3025.50
31-4035.56
41-5045.58
51-6055.513
61-7065.510
71-8075.58
81-9085.55
91-10095.50

(বহুভুজটি $X$-অক্ষের সাথে মিলিয়ে দেওয়ার জন্য প্রথম শ্রেণির আগে এবং শেষ শ্রেণির পরে অতিরিক্ত দুইটি শ্রেণি নেওয়া হয়েছে যাদের গণসংখ্যা শূন্য।)

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে শ্রেণি মধ্যমানের ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে গণসংখ্যার ১ একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূলবিন্দু থেকে $25.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে $X$-অক্ষে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 5 10 15 25.5 35.5 45.5 55.5 65.5 75.5 85.5 95.5 শ্রেণি মধ্যমান গণসংখ্যা X Y 13

চিত্র: প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)