সসীম ধারা : অনুশীলনী-১৩.১ - সৃজনশীল - ৫
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 350 words | 2 mins to read |
Total View 2 |
|
Last Updated 6 hours ago |
Today View 1 |
৪ একটি সমান্তর ধারার প্রথম $n$ সংখ্যক পদের সমষ্টি $\dfrac{n}{2}\left(3n+7\right)$ যখন $n \in N$
- (ক) ধারাটির প্রথম $10$টি পদের সমষ্টি নির্ণয় কর।
- (খ) ধারাটির প্রথম $r$ সংখ্যক পদের সমষ্টি $3925$ হলে, $r$ এর মান নির্ণয় কর।
- (গ) ধারাটির কোন পদ $383$?
(ক) নং এর সমাধান
উদ্দীপক হতে পাই,
ধারাটির প্রথম $n$ সংখ্যক পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2}\left(3n+7\right)$
$\therefore$ ধারাটির প্রথম $10$টি পদের সমষ্টি, $S_{10} = \dfrac{10}{2}\left(3 \times 10 + 7\right)$
$= 5(30+7)$
$= 5 \times 37$
$= 185$
সুতরাং, ধারাটির প্রথম $10$টি পদের সমষ্টি $185$। Answer
(খ) নং এর সমাধান
উদ্দীপক হতে পাই, $n$ সংখ্যক পদের সমষ্টি $S_n = \dfrac{n}{2}\left(3n+7\right)$
$\therefore r$ সংখ্যক পদের সমষ্টি, $S_r = \dfrac{r}{2}\left(3r+7\right)$
প্রশ্নমতে,
$\dfrac{r}{2}\left(3r+7\right) = 3925$
বা, $r(3r+7) = 3925 \times 2$
বা, $3r^2 + 7r = 7850$
বা, $3r^2 + 7r - 7850 = 0$
বা, $3r^2 + 157r - 150r - 7850 = 0$
বা, $r(3r + 157) - 50(3r + 157) = 0$
বা, $(3r + 157)(r - 50) = 0$
হয়,
$3r + 157 = 0$
বা, $3r = -157$
$\therefore r = -\dfrac{157}{3}$
অথবা,
$r - 50 = 0$
$\therefore r = 50$
যেহেতু পদসংখ্যা কখনো ভগ্নাংশ বা ঋণাত্মক হতে পারে না, তাই $r = -\dfrac{157}{3}$ গ্রহণযোগ্য নয়।
সুতরাং, $r$ এর মান $50$। Answer
(গ) নং এর সমাধান
‘ক’ হতে পাই, ধারাটির $n$ পদের সমষ্টি, $S_n = \dfrac{n}{2}\left(3n+7\right)$
এখানে, $n=1$ হলে, ১ম পদের সমষ্টি (বা ১ম পদ),
$a = S_1 = \dfrac{1}{2}\left(3 \cdot 1 + 7\right) = \dfrac{1}{2}(10) = 5$
আবার, $n=2$ হলে, প্রথম ২টি পদের সমষ্টি,
$S_2 = \dfrac{2}{2}\left(3 \cdot 2 + 7\right) = 1(6+7) = 13$
$\therefore$ ধারাটির ২য় পদ $= S_2 - S_1 = 13 - 5 = 8$
এটি একটি সমান্তর ধারা যার ১ম পদ, $a = 5$ এবং সাধারণ অন্তর, $d = 8 - 5 = 3$
ধরি, ধারাটির $p$ তম পদ $= 383$
আমরা জানি, সমান্তর ধারার $p$ তম পদ $= a+(p-1)d$
প্রশ্নমতে,
$a+(p-1)d = 383$
বা, $5+(p-1)3 = 383$
বা, $(p-1)3 = 383 - 5$
বা, $(p-1)3 = 378$
বা, $p-1 = \dfrac{378}{3}$
বা, $p-1 = 126$
বা, $p = 126+1$
$\therefore p = 127$
সুতরাং, ধারাটির $127$ তম পদ $383$। Answer
Comments (0)