পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ২৯

Article Stats 💤 Page Views
Reading Effort
362 words | 3 mins to read
Total View
0
Last Updated
1 hour ago
Today View
0

২৯ কোনো স্কুলের দশম শ্রেণির 60 জন শিক্ষার্থীর স্কুলে যাতায়াত বাবদ প্রতিদিনের খরচের গণসংখ্যা নিবেশন সারণি নিম্নরূপ:

শ্রেণি ব্যাপ্তি (টাকায়) 35-39 40-44 45-49 50-54 55-59 60-64
গণসংখ্যা 9 13 20 7 6 5
  • (ক) সারণি হতে মধ্যক শ্রেণি নির্ণয় কর।
  • (খ) প্রদত্ত উদ্দীপক থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গড় নির্ণয় কর।
  • (গ) প্রদত্ত সারণি থেকে বিবরণসহ উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

মধ্যক শ্রেণি নির্ণয়ের জন্য যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

শ্রেণি ব্যাপ্তি গণসংখ্যা ($f_i$) যোজিত গণসংখ্যা ($F_c$)
35-3999
40-44139+13=22
45-49 20 22+20=42
50-54742+7=49
55-59649+6=55
60-64555+5=60
মোট $n = 60$

এখানে, মোট গণসংখ্যা $n = 60$

অতএব, $\frac{n}{2} = \frac{60}{2} = 30$


যেহেতু, $30$ তম পদের অবস্থান $45-49$ শ্রেণিতে, তাই মধ্যক শ্রেণি হলো $45-49$। Answer


(খ) নং এর সমাধান

সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো:

শ্রেণি ব্যাপ্তি শ্রেণি মধ্যমান ($x_i$) গণসংখ্যা ($f_i$) ধাপ বিচ্যুতি $u_i = \frac{x_i - a}{h}$ $f_i u_i$
35-39379-2-18
40-444213-1-13
45-49 $a$ = 47 20 0 0
50-5452717
55-59576212
60-64625315
মোট $n = 60$ $\sum f_i u_i = 3$

এখানে,

ধরি, অনুমিত গড় $a = 47$

শ্রেণিব্যবধান $h = 5$

মোট গণসংখ্যা $n = 60$

এবং $\sum f_i u_i = 3$


আমরা জানি, গড় $\bar{x} = a + \frac{\sum f_i u_i}{n} \times h$

মানগুলো বসিয়ে পাই,

গড় $\bar{x} = 47 + \left( \frac{3}{60} \right) \times 5$

$= 47 + \frac{15}{60}$

$= 47 + 0.25$

$= 47.25$


সুতরাং, নির্ণেয় গড় $47.25$ টাকা। Answer


(গ) নং এর সমাধান

অজিভ রেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ও যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

শ্রেণি ব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণিসীমা গণসংখ্যা যোজিত গণসংখ্যা
35-3934.5 - 39.599
40-4439.5 - 44.5139+13=22
45-4944.5 - 49.52022+20=42
50-5449.5 - 54.5742+7=49
55-5954.5 - 59.5649+6=55
60-6459.5 - 64.5555+5=60

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে যোজিত গণসংখ্যার ১ একক ধরে অজিভ রেখা অঙ্কন করা হলো। $X$-অক্ষে মূলবিন্দু থেকে $34.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 10 20 30 40 50 60 34.5 39.5 44.5 49.5 54.5 59.5 64.5 অবিচ্ছিন্ন শ্রেণিসীমার উচ্চমান যোজিত গণসংখ্যা X Y 60

চিত্র: প্রদত্ত উপাত্তের অজিভ রেখা

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)