পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ৩০
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 348 words | 2 mins to read |
Total View 3 |
|
Last Updated 2 hours ago |
Today View 3 |
৩০ নিম্নে দশম শ্রেণির 42 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণি দেওয়া হলো:
| শ্রেণি ব্যাপ্তি (নম্বর) | 30-34 | 35-39 | 40-44 | 45-49 | 50-54 |
|---|---|---|---|---|---|
| গণসংখ্যা | 6 | 9 | 13 | 8 | 6 |
- (ক) উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 27, পরিসর 63 হলে, সর্বোচ্চ সংখ্যা নির্ণয় কর।
- (খ) উপাত্তের প্রচুরক নির্ণয় কর।
- (গ) বিবরণসহ উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
(ক) নং এর সমাধান
দেওয়া আছে,
পরিসর $= 63$
সর্বনিম্ন সংখ্যা $= 27$
আমরা জানি,
পরিসর $=$ (সর্বোচ্চ সংখ্যা $-$ সর্বনিম্ন সংখ্যা) $+ 1$
বা, $63 =$ (সর্বোচ্চ সংখ্যা $-$ $27$)$+ 1$
বা, $63 =$ সর্বোচ্চ সংখ্যা $-$ $26$
বা, সর্বোচ্চ সংখ্যা $= 63 + 26$
বা, সর্বোচ্চ সংখ্যা $= 89$
সুতরাং, নির্ণেয় সর্বোচ্চ সংখ্যা $89$। Answer
(খ) নং এর সমাধান
প্রদত্ত সারণি হতে দেখা যায়, গণসংখ্যা সর্বাধিক $13$ আছে $40-44$ শ্রেণিতে।
সুতরাং, প্রচুরক শ্রেণি হলো $40-44$।
এখানে,
প্রচুরক শ্রেণির নিম্নসীমা, $L = 39.5$
প্রচুরক শ্রেণির গণসংখ্যা $= 13$
প্রচুরক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির গণসংখ্যা, $f_1 = 13 - 9 = 4$
প্রচুরক শ্রেণির পরবর্তী শ্রেণির গণসংখ্যা, $f_2 = 13 - 8 = 5$
শ্রেণি ব্যবধান, $h = 5$
আমরা জানি, প্রচুরক $= L + \frac{f_1}{f_1 + f_2} \times h$
$= 39.5 + \frac{4}{4 + 5} \times 5$
$= 39.5 + \frac{4}{9} \times 5$
$= 39.5 + \frac{20}{9}$
$= 39.5 + 2.22$ (প্রায়)
$= 41.72$ (প্রায়)
সুতরাং, নির্ণেয় প্রচুরক $41.72$ (প্রায়)। Answer
(গ) নং এর সমাধান
গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণি মধ্যমান সারণি তৈরি করা হলো:
| শ্রেণি ব্যাপ্তি | শ্রেণি মধ্যমান | গণসংখ্যা |
|---|---|---|
| 25-29 | 27 | 0 |
| 30-34 | 32 | 6 |
| 35-39 | 37 | 9 |
| 40-44 | 42 | 13 |
| 45-49 | 47 | 8 |
| 50-54 | 52 | 6 |
| 55-59 | 57 | 0 |
(বহুভুজটি $X$-অক্ষের সাথে মিলিয়ে দেওয়ার জন্য প্রথম শ্রেণির আগে এবং শেষ শ্রেণির পরে অতিরিক্ত দুইটি শ্রেণি নেওয়া হয়েছে যাদের গণসংখ্যা শূন্য।)
অঙ্কনের বিবরণ:
ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে শ্রেণি মধ্যমানের ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে গণসংখ্যার ১ একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূলবিন্দু থেকে $27$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে $X$-অক্ষে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।
চিত্র: প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ
Comments (0)