ত্রিকোণমিতিক অনুপাত : অনুশীলনী-৯ - সৃজনশীল - ৬৯

Article Stats 💤 Page Views
Reading Effort
361 words | 3 mins to read
Total View
1
Last Updated
2 hours ago
Today View
1

৬৯ $p = \cot (A+B)$, $q= \cot (A-B)$, $r = \sin A$

  • (ক) $r = \frac{3}{4}$ হলে, $\tan A$ এর মান নির্ণয় কর।
  • (খ) $p = 1$, $q = \sqrt{3}$ হলে, $A$ ও $B$ এর মান নির্ণয় কর। যেখানে $A$ ও $B$ সূক্ষ্মকোণ।
  • (গ) $A-B = \theta$ এবং $q = \sqrt{5}$ হলে, $\frac{{\rm cosec}^2\ \theta - \sec^2 \theta}{{\rm cosec}^2\ \theta + \sec^2 \theta}$ এর মান নির্ণয় কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

দেওয়া আছে,

$r = \sin A = \frac{3}{4}$


আমরা জানি, $\cos^2 A = 1 - \sin^2 A$

বা, $\cos^2 A = 1 - \left(\frac{3}{4}\right)^2$

বা, $\cos^2 A = 1 - \frac{9}{16}$

বা, $\cos^2 A = \frac{16 - 9}{16}$

বা, $\cos^2 A = \frac{7}{16}$

$\therefore \cos A = \frac{\sqrt{7}}{4}$


এখন, $\tan A = \frac{\sin A}{\cos A}$

মান বসিয়ে পাই,

$= \frac{\frac{3}{4}}{\frac{\sqrt{7}}{4}}$

$= \frac{3}{4} \times \frac{4}{\sqrt{7}}$

$= \frac{3}{\sqrt{7}}$


সুতরাং, নির্ণেয় মান $\tan A = \frac{3}{\sqrt{7}}$। Answer


(খ) নং এর সমাধান

দেওয়া আছে,

$p = \cot (A+B) = 1$

$q = \cot (A-B) = \sqrt{3}$


আমরা জানি,

$\cot 45^\circ = 1$

$\cot 30^\circ = \sqrt{3}$


সুতরাং,

$A + B = 45^\circ$ ........ (i)

$A - B = 30^\circ$ ........ (ii)


সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই,

$(A + B) + (A - B) = 45^\circ + 30^\circ$

বা, $2A = 75^\circ$

$\therefore A = 37.5^\circ$


সমীকরণ (i) হতে $A$ এর মান বসিয়ে পাই,

$37.5^\circ + B = 45^\circ$

বা, $B = 45^\circ - 37.5^\circ$

$\therefore B = 7.5^\circ$


সুতরাং, নির্ণেয় মান $A = 37.5^\circ$ এবং $B = 7.5^\circ$। Answer


(গ) নং এর সমাধান

দেওয়া আছে, $A - B = \theta$ এবং $q = \cot \theta = \sqrt{5}$


আমরা জানি,

${\rm cosec}^2\ \theta = 1 + \cot^2 \theta = 1 + (\sqrt{5})^2 = 1 + 5 = 6$

$\sec^2 \theta = 1 + \tan^2 \theta = 1 + \frac{1}{\cot^2 \theta} = 1 + \frac{1}{5} = \frac{6}{5}$


প্রদত্ত রাশি $= \frac{{\rm cosec}^2\ \theta - \sec^2 \theta}{{\rm cosec}^2\ \theta + \sec^2 \theta}$

মান বসিয়ে পাই,

$= \frac{6 - \frac{6}{5}}{6 + \frac{6}{5}}$


লব ও হরকে $5$ দ্বারা গুণ করে পাই,

$= \frac{30 - 6}{30 + 6}$

$= \frac{24}{36}$

$= \frac{2}{3}$


সুতরাং, নির্ণেয় মান $\frac{2}{3}$। Answer

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)