পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ২০

Article Stats 📡 Page Views
Reading Effort
346 words | 2 mins to read
Total View
3
Last Updated
3 hours ago
Today View
3

২০ নিম্নে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হল:

প্রাপ্ত নম্বর 61-65 66-70 71-75 76-80 81-85 86-90 91-95
গণসংখ্যা 4 7 9 12 8 7 3
  • (ক) প্রচুরক শ্রেণির মধ্যবিন্দু নির্ণয় কর।
  • (খ) উপাত্তসমূহের মধ্যক নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ প্রদত্ত উপাত্তের অজিভ রেখা অঙ্কন কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণি হতে দেখা যায়, গণসংখ্যা সর্বাধিক $12$ আছে $76-80$ শ্রেণিতে।

সুতরাং, প্রচুরক শ্রেণি হলো $76-80$।


প্রচুরক শ্রেণির মধ্যবিন্দু $=$ $76 + 80$$2$

$=$ $156$$2$

$= 78$


সুতরাং, নির্ণেয় প্রচুরক শ্রেণির মধ্যবিন্দু $78$। Answer


(খ) নং এর সমাধান

মধ্যক নির্ণয়ের জন্য যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

প্রাপ্ত নম্বর গণসংখ্যা ($f_i$) যোজিত গণসংখ্যা ($F_c$)
61-6544
66-7074+7=11
71-75911+9=20
76-80 12 20+12=32
81-85832+8=40
86-90740+7=47
91-95347+3=50
মোট $n = 50$

এখানে, মোট গণসংখ্যা $n = 50$

অতএব, $\frac{n}{2} = \frac{50}{2} = 25$


যেহেতু, $25$ তম পদের অবস্থান $76-80$ শ্রেণিতে, তাই মধ্যক শ্রেণি হলো $76-80$।

এখানে,

মধ্যক শ্রেণির নিম্নসীমা, $L = 76$

মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা, $F_c = 20$

মধ্যক শ্রেণির গণসংখ্যা, $f_m = 12$

শ্রেণি ব্যবধান, $h = 5$


আমরা জানি, মধ্যক $= L + \left( \frac{n}{2} - F_c \right) \times \frac{h}{f_m}$

$= 76 + (25 - 20) \times \frac{5}{12}$

$= 76 + 5 \times \frac{5}{12}$

$= 76 + \frac{25}{12}$

$= 76 + 2.083$ (প্রায়)

$= 78.08$ (প্রায়)


সুতরাং, নির্ণেয় মধ্যক $78.08$। Answer


(গ) নং এর সমাধান

অজিভ রেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ও যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

প্রাপ্ত নম্বর অবিচ্ছিন্ন শ্রেণিসীমা গণসংখ্যা যোজিত গণসংখ্যা
61-6560.5 - 65.544
66-7065.5 - 70.574+7=11
71-7570.5 - 75.5911+9=20
76-8075.5 - 80.51220+12=32
81-8580.5 - 85.5832+8=40
86-9085.5 - 90.5740+7=47
91-9590.5 - 95.5347+3=50

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে যোজিত গণসংখ্যার ১ একক ধরে অজিভ রেখা অঙ্কন করা হলো। $X$-অক্ষে মূলবিন্দু থেকে $60.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 10 20 30 40 50 60.5 65.5 70.5 75.5 80.5 85.5 90.5 95.5 অবিচ্ছিন্ন শ্রেণিসীমার উচ্চমান যোজিত গণসংখ্যা X Y 50

চিত্র: প্রদত্ত উপাত্তের অজিভ রেখা

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)