পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ১

Article Stats 📡 Page Views
Reading Effort
347 words | 2 mins to read
Total View
5
Last Updated
1 hour ago
Today View
5

নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

প্রাপ্ত নম্বর 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100
গণসংখ্যা 6 16 12 13 20 5 4 3 1
  • (ক) প্রচুরক শ্রেণির মধ্যমান নির্ণয় কর।
  • (খ) মধ্যক নির্ণয় কর।
  • (গ) বর্ণনাসহ উল্লিখিত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

উপাত্তের সারণি হতে দেখা যায়, সবচেয়ে বেশি গণসংখ্যা $20$ রয়েছে $(51-60)$ শ্রেণিতে।

$\therefore$ প্রচুরক শ্রেণি হলো $(51-60)$


আমরা জানি, শ্রেণির মধ্যমান $=$ উচ্চসীমা $+$ নিম্নসীমা

$\therefore$ প্রচুরক শ্রেণির মধ্যমান $= \frac{61+51}{2}$

$= \frac{112}{2}$

$= 55.5$


সুতরাং, প্রচুরক শ্রেণির মধ্যমান $55.5$। Answer


(খ) নং এর সমাধান

মধ্যক নির্ণয়ের জন্য যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

প্রাপ্ত নম্বর (শ্রেণিব্যাপ্তি) গণসংখ্যা ($f_i$) যোজিত গণসংখ্যা ($F_c$)
11-2066
21-30166+16=22
31-401222+12=34
41-501334+13=47
51-602047+20=67
61-70567+5=72
71-80472+4=76
81-90376+3=79
91-100179+1=80
মোট $n = 80$

এখানে, মোট গণসংখ্যা $n = 80$

$\therefore \frac{n}{2} = \frac{80}{2} = 40$


অর্থাৎ, মধ্যক হলো $40$ তম পদের মান।

সারণি থেকে দেখা যায়, $40$ তম পদের অবস্থান $(41-50)$ শ্রেণিতে।

$\therefore$ মধ্যক শ্রেণি হলো $(41-50)$।


আমরা জানি, মধ্যক $= L + \left( \frac{n}{2} - F_c \right) \times \frac{h}{f_m}$


এখানে,

মধ্যক শ্রেণির নিম্নসীমা, $L = 41$

মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা, $F_c = 34$

মধ্যক শ্রেণির গণসংখ্যা, $f_m = 13$

শ্রেণিব্যবধান, $h = 10$


মানগুলো বসিয়ে পাই,

মধ্যক $= 41 + (40 - 34) \times \frac{10}{13}$

$= 41 + 6 \times \frac{10}{13}$

$= 41 + \frac{60}{13}$

$= 41 + 4.615$

$= 45.615$

$\approx 45.62$ (প্রায়)


সুতরাং, নির্ণেয় মধ্যক $45.62$ (প্রায়)। Answer


(গ) নং এর সমাধান

গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণি মধ্যবিন্দু সারণি তৈরি করা হলো:

প্রাপ্ত নম্বর শ্রেণি মধ্যবিন্দু গণসংখ্যা
11-2015.56
21-3025.516
31-4035.512
41-5045.513
51-6055.520
61-7065.55
71-8075.54
81-9085.53
91-10095.51

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর প্রতি ১টি ক্ষুদ্র বর্গঘরকে শ্রেণি মধ্যবিন্দুর ১ একক ধরে এবং $Y$-অক্ষ বরাবর প্রতি ২টি ক্ষুদ্র বর্গঘরকে গণসংখ্যার ১ একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূলবিন্দু থেকে $5.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে $X$-অক্ষে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 5 10 15 20 5.5 15.5 25.5 35.5 45.5 55.5 65.5 75.5 85.5 95.5 105.5 শ্রেণি মধ্যবিন্দু (প্রাপ্ত নম্বর) গণসংখ্যা X Y 20

চিত্র: গণসংখ্যা বহুভুজ

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)