পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ২

Article Stats 📡 Page Views
Reading Effort
399 words | 3 mins to read
Total View
5
Last Updated
1 hour ago
Today View
5

নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো:

প্রাপ্ত নম্বর 36-40 41-45 46-50 51-55 56-60 61-65 66-70
গণসংখ্যা 4 8 11 15 13 6 3
  • (ক) 8, 14, 11, 17, 6, 7 এর মধ্যক নির্ণয় কর।
  • (খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর।
  • (গ) বিবরণসহ প্রদত্ত উপাত্তের অজিভরেখা অঙ্কন কর।
💡 এই অধ্যায়ের সব সৃজনশীলের সূচি ➔

(ক) নং এর সমাধান

প্রদত্ত উপাত্তগুলো হলো: $8, 14, 11, 17, 6, 7$


উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই: $6, 7, 8, 11, 14, 17$

এখানে, উপাত্তের সংখ্যা $n = 6$, যা একটি জোড় সংখ্যা।


আমরা জানি, $n$ জোড় হলে,

মধ্যক $=$ $\left( \frac{n}{2} \right)$ তম পদ $+$ $\left( \frac{n}{2} + 1 \right)$ তম পদ$2$

$=$ $\left( \frac{6}{2} \right)$ তম পদ $+$ $\left( \frac{6}{2} + 1 \right)$ তম পদ$2$

$=$ $3$য় পদ $+$ $4$র্থ পদ$2$


সাজানো উপাত্ত হতে পাই, ৩য় পদ $= 8$ এবং ৪র্থ পদ $= 11$

$= \frac{8 + 11}{2}$

$= \frac{19}{2}$

$= 9.5$


সুতরাং, নির্ণেয় মধ্যক $9.5$। Answer


(খ) নং এর সমাধান

সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো:

প্রাপ্ত নম্বর শ্রেণি মধ্যমান ($x_i$) গণসংখ্যা ($f_i$) ধাপ বিচ্যুতি $u_i = \frac{x_i - a}{h}$ $f_i u_i$
36-40384-3-12
41-45438-2-16
46-504811-1-11
51-55 $a$ = 53 15 0 0
56-605813113
61-65636212
66-7068339
মোট $n = 60$ $\sum f_i u_i=-5$

এখানে,

ধরি, অনুমিত গড় $a = 53$

শ্রেণিব্যবধান $h = 5$

মোট গণসংখ্যা $n = 60$

এবং $\sum f_i u_i = -5$


আমরা জানি, গড় $\bar{x} = a + \frac{\sum f_i u_i}{n} \times h$

মানগুলো বসিয়ে পাই,

গড় $\bar{x} = 53 + \left( \frac{-5}{60} \right) \times 5$

$= 53 - \frac{25}{60}$

$= 53 - \frac{5}{12}$

$= 53 - 0.4167$

$= 52.5833$

$\approx 52.58$ (প্রায়)


সুতরাং, নির্ণেয় গড় $52.58$ (প্রায়)। Answer


(গ) নং এর সমাধান

অজিভরেখা অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণিসীমা ও যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:

প্রাপ্ত নম্বর অবিচ্ছিন্ন শ্রেণিসীমা গণসংখ্যা যোজিত গণসংখ্যা
36-4035.5 - 40.544$
41-4540.5 - 45.584+8=12
46-5045.5 - 50.51112+11=23
51-5550.5 - 55.51523+15=38
56-6055.5 - 60.51338+13=51
61-6560.5 - 65.5651+6=57
66-7065.5 - 70.5357+3=60

অঙ্কনের বিবরণ:

ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ২ ঘরকে শ্রেণিসীমার ১ একক (অর্থাৎ ১০ ঘর = ৫ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে যোজিত গণসংখ্যার ১ একক ধরে অজিভরেখা অঙ্কন করা হলো। $X$-অক্ষে মূলবিন্দু থেকে $35.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।

0 10 20 30 40 50 60 35.5 40.5 45.5 50.5 55.5 60.5 65.5 70.5 অবিচ্ছিন্ন শ্রেণিসীমার উচ্চমান যোজিত গণসংখ্যা X Y 60

চিত্র: প্রদত্ত উপাত্তের অজিভরেখা

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!




Comments (0)