পরিসংখ্যান : অনুশীলনী-১৭ - সৃজনশীল - ২২
| Article Stats | 💤 Page Views |
|---|---|
|
Reading Effort 447 words | 3 mins to read |
Total View 1 |
|
Last Updated 2 hours ago |
Today View 1 |
২২
কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ৯ম শ্রেণির 30 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ:
75, 70, 55, 52, 37, 61, 42, 70, 95, 82, 45, 66, 53, 70, 47, 62, 70, 55, 85, 72, 63, 78, 60, 65, 57, 73, 87, 50, 64, 74
- (ক) প্রদত্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় কর।
- (খ) শ্রেণিব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা সারণি তৈরি করে মধ্যক নির্ণয় কর।
- (গ) প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন কর। (বিবরণসহ)
(ক) নং এর সমাধান
প্রদত্ত উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজিয়ে বা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে পাই,
উপাত্তগুলোর মধ্যে $70$ সংখ্যাটি সর্বাধিক ৪ বার আছে।
এছাড়া $55$ সংখ্যাটি ২ বার আছে এবং অবশিষ্ট সংখ্যাগুলো কেবল ১ বার করে আছে।
আমরা জানি, কোনো উপাত্তে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে, সেটিই ওই উপাত্তের প্রচুরক।
সুতরাং, নির্ণেয় প্রচুরক $70$। Answer
(খ) নং এর সমাধান
প্রদত্ত উপাত্তগুলো হতে পাই,
সর্বোচ্চ নম্বর $= 95$
সর্বনিম্ন নম্বর $= 37$
উপাত্তের পরিসর $=$ (সর্বোচ্চ নম্বর $-$ সর্বনিম্ন নম্বর) $+ 1$
$= (95 - 37) + 1$
$= 58 + 1 = 59$
শ্রেণিব্যাপ্তি $10$ ধরলে, শ্রেণিসংখ্যা $=$ পরিসর⁄শ্রেণিব্যাপ্তি $=$ $\frac{59}{10} = 5.9$
যেহেতু শ্রেণিসংখ্যা পূর্ণসংখ্যা হয়, তাই নির্ণেয় শ্রেণিসংখ্যা $= 6$
শ্রেণিব্যাপ্তি $10$ ধরে ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা ও যোজিত গণসংখ্যা সারণি তৈরি করা হলো:
| শ্রেণি ব্যাপ্তি | ট্যালি | গণসংখ্যা ($f_i$) | যোজিত গণসংখ্যা ($F_c$) |
|---|---|---|---|
| 31-40 | | | 1 | 1 |
| 41-50 | |||| | 4 | 1+4=5 |
| 51-60 | 6 | 5+6=11 | |
| 61-70 | 10 | 11+10=21 | |
| 71-80 | 5 | 21+5=26 | |
| 81-90 | ||| | 3 | 26+3=29 |
| 91-100 | | | 1 | 29+1=30 |
| মোট | $n = 30$ | ||
এখানে, মোট গণসংখ্যা $n = 30$
অতএব, $\frac{n}{2} = \frac{30}{2} = 15$
যেহেতু, $15$ তম পদের অবস্থান $61-70$ শ্রেণিতে, তাই মধ্যক শ্রেণি হলো $61-70$।
এখানে,
মধ্যক শ্রেণির নিম্নসীমা, $L = 61$
মধ্যক শ্রেণির পূর্ববর্তী শ্রেণির যোজিত গণসংখ্যা, $F_c = 11$
মধ্যক শ্রেণির গণসংখ্যা, $f_m = 10$
শ্রেণি ব্যবধান, $h = 10$
আমরা জানি, মধ্যক $= L + \left( \frac{n}{2} - F_c \right) \times \frac{h}{f_m}$
$= 61 + (15 - 11) \times \frac{10}{10}$
$= 61 + 4 \times 1$
$= 61 + 4$
$= 65$
সুতরাং, নির্ণেয় মধ্যক $65$। Answer
(গ) নং এর সমাধান
গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণি মধ্যমান সারণি তৈরি করা হলো:
| শ্রেণি ব্যাপ্তি | শ্রেণি মধ্যমান | গণসংখ্যা |
|---|---|---|
| 21-30 | 25.5 | 0 |
| 31-40 | 35.5 | 1 |
| 41-50 | 45.5 | 4 |
| 51-60 | 55.5 | 6 |
| 61-70 | 65.5 | 10 |
| 71-80 | 75.5 | 5 |
| 81-90 | 85.5 | 3 |
| 91-100 | 95.5 | 1 |
| 101-110 | 105.5 | 0 |
(বহুভুজটি $X$-অক্ষের সাথে মিলিয়ে দেওয়ার জন্য প্রথম শ্রেণির আগে এবং শেষ শ্রেণির পরে অতিরিক্ত দুইটি শ্রেণি নেওয়া হয়েছে যাদের গণসংখ্যা শূন্য।)
অঙ্কনের বিবরণ:
ছক কাগজে $X$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ১ ঘরকে শ্রেণি মধ্যমানের ১ একক (অর্থাৎ ১০ ঘর = ১০ একক) এবং $Y$-অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের ৪ ঘরকে গণসংখ্যার ১ একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূলবিন্দু থেকে $25.5$ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে $X$-অক্ষে একটি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে।
চিত্র: প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ
Comments (0)